logo
প্রবাসের খবর

কুয়েতে সাত মাসে ১২ হাজারের বেশি ট্রাফিক আইনে মামলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৯ অক্টোবর ২০২৪
Copied!
কুয়েতে সাত মাসে ১২ হাজারের বেশি ট্রাফিক আইনে মামলা
কুয়েতে নথিপত্রহীন দড়ে হাজার অভিবাসী গ্রেপ্তার হয়েছে।

কুয়েতে চলতি বছরের প্রথম সাত মাসে ১২ হাজার ৪৫টি ট্রাফিক আইনে মামলা হয়েছে। গতকাল রোববার এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম আল কাবাস।

কুয়েত সরকারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, এসব মামলায় ১৪৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। চলতি বছরের প্রথম সাত মাসে কুয়েতে সড়ক দুর্ঘটনায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩৭ জন মারা গেছেন কুয়েতের দক্ষিণাঞ্চলীয় আল আহমাদি শহরে।

এ সময়ে কুয়েতে ট্রাফিক আইনে দুই লাখ তিন হাজার দিনার জরিমানা করা হয়েছে।

কুয়েতে সড়ক দুর্ঘটনা কমাতে সম্প্রতি নতুন ট্রাফিক আইন করতে যাচ্ছে দেশটির সরকার।

প্রস্তাবিত আইনে প্রবাসীরা একটির বেশি গাড়ির মালিক হতে পারবেন না। এতে ট্রাফিক জরিমানা ব্যাপক বৃদ্ধি করা হয়েছে। গাড়ি চালানোর সময় সেলফোন ব্যবহার করলে ৭৫ দিরহাম এবং বেপরোয়া গাড়ি চালানোর জন্য ১৫০ দিরহাম পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

সম্প্রতি কুয়েতের ট্রাফিক ও অপারেশন সেক্টরের ভারপ্রাপ্ত সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল ইউসুফ আল-খুদ্দা এক সাক্ষাৎকারে জানান, কুয়েতে প্রতিদিন প্রায় ৩০০টি সড়ক দুর্ঘটনা হয়।

আরও দেখুন

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

আমেরিকা–ইরান চুক্তি নিয়ে আশাবাদী জি–৭, বলছে ‘ইতিহাস গড়ার সুযোগ’

জি-৭ নেতারা চুক্তিকে সমর্থন জানান। সেই সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করার কথাও জানান। অধিবেশনে দ্রুত হরমুজ প্রণালি আবার চালু করা এবং এই জলপথের বিকল্প জ্বালানি পরিবহন রুট খুঁজে বের করার বিষয়েও আলোচনা হয়।

৫ দিন আগে

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

চুক্তিতে পৌঁছেছে আমেরিকা-ইরান, স্বাক্ষর ১৯ জুন

আজ সোমবার (১৫ জুন) স্থানীয় সময় ভোররাতে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে চুক্তির বিষয়ে জানান।

৭ দিন আগে

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আমেরিকার সঙ্গে চুক্তি হলে হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

গতকাল বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে আমেরিকান কর্মকর্তারা জানান, এ চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে। বিনিময়ে ইরানের নৌ-পরিবহনের ওপর থেকে আমেরিকান নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। পদক্ষেপগুলো প্রায় সঙ্গে সঙ্গেই কার্যকর করা হবে।

৯ দিন আগে

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

বেলফাস্টে বাড়ি–গাড়িতে অভিবাসনবিরোধীদের আগুন-ভাঙচুর

শহরের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনেও আগুন লাগানো হয়। বাসিন্দারা সংবাদ সংস্থা এএফপিকে জানান, বিক্ষোভকারীরা প্রথমে ময়লার বিনে আগুন দেয় এবং পরে পেট্রোলবোমা নিক্ষেপ করে।

১১ দিন আগে