logo
সুপ্রবাস

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে স্বাধীনতা দিবস উদ্‌যাপন

বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব২৮ মার্চ ২০২৬
Copied!
জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে স্বাধীনতা দিবস উদ্‌যাপন

সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাদযাগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।

২৬ মার্চ (বৃহস্পতিবার) কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন সকাল ৭টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

এরপর কনসাল জেনারেলসহ কনস্যুলেটের কর্মরত কর্মকর্তা-কর্মচারী কনস্যুলেট প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি ও বাংলা মাধ্যমের প্রতিনিধিরা অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

Independence Day in Jeddah–2

পরে কোরআন থেকে তিলাওয়াত ও বাংলা তরজমা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন এবং দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। এরপর তথ্য ও প্রকাশনা মন্ত্রণালয় কর্তৃক মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Independence Day in Jeddah–3

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন কমিউনিটি ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ আবদুর রহমান, প্রকৌশলী নূরুল আমিন ও খেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত প্রমুখ।

কনসাল জেনারেল তার সমাপনী বক্তব্যে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সকল স্বাধীকার আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

Independence Day in Jeddah–6

তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের চরম আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে আহ্বান জানান। ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন স্বাধিকার আন্দোলনে দেশের জন্য আত্নোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

তিনি বলেন, জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান ও আত্মাহুতির মাধ্যমে একটি বৈষম্যহীন, দূর্নীতিমুক্ত ও অন্তর্ভূক্তিমূলক বাংলাদেশ গড়ার এক অসাধারণ সুযোগ আমরা পেয়েছি।

Independence Day in Jeddah–4

সৌদি আরব ও বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের আবদান ও গুরুত্বের উপর বিশেষ জোর দিয়ে তিনি প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে কনস্যুলেটের পক্ষ থেকে সার্বিক সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। সেই সাথে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বৈধ পথে প্রেরিত রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, ঠিক তেমনি সৌদি আরবের উন্নয়নেও প্রবাসীদের অবদান অনেক এবং সেই সাথে সৌদি আরবের প্রচলিত আইন, নিয়ম-কানুন ও সামাজিক রীতিনীতি সকল ক্ষেত্রে যথাযথভাবে মেনে চলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল রাখার আশা ব্যক্ত করেন।

Independence Day in Jeddah–5

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ এবং হজ অফিস, বিমান বাংলাদেশ অফিস ও সোনালী ব্যাংক প্রতিনিধি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ (বাংলা/ইংরেজি) শাখার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৩ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে