নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে ‘ভরা থাক স্মৃতিসুধায়’ শিরোনামে এক নান্দনিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির লাকেম্বার গ্রামীণ হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সিডনিপ্রবাসী প্রখ্যাত ছড়াকার ও কলামিস্ট অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন উৎসব এবং অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক সোহরাব হাসানের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নির্বাচিত কথোপকথন, গান, আবৃত্তি ও আড্ডায় অংশ নেন সিডনিপ্রবাসী বিভিন্ন পেশা ও শ্রেণির সুধীজনেরা।

প্রশান্ত পারের বাংলা কাগজ প্রশান্তিকার আয়োজনে এ অনুষ্ঠানে স্পন্সর হিসেবে ছিল প্যাসিফিক ফ্যাসিলিটিজ ও প্রশান্তিকা বইঘর।
স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন প্রশান্তিকা সম্পাদক আতিকুর রহমান শুভ। এরপর সঞ্চালনার দায়িত্ব তিনি তুলে দেন সিডনিপ্রবাসী অভিনেতা ও নির্মাতা মাজনুন মিজানের হাতে।
অনুষ্ঠানে সভাপতি ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন যথাক্রমে সর্বজন শ্রদ্ধেয় গামা আব্দুল কাদির ও মোহাম্মদ শফিকুল আলম।

প্রশান্তিকা ও আগত অতিথিদের অনেকেই অজয় দাশগুপ্ত ও সোহরাব হাসানকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন। এ ছাড়া, প্রশান্তিকার পক্ষ থেকে ফুল ও বই উপহার দেওয়া হয় মিসেস সোহরাব হাসান, শিল্পী লিলি গোমেজ, অমিয়া মতিন, অভিজিৎ বড়ুয়া ও আরাফাত হোসেনকে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন একুশে একাডেমি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সদস্য নেহাল নেয়ামুল বারী, রাজনীতিবিদ ড. সিরাজুল হক, আব্দুল্লাহ আল নোমান শামীম, ইফতেখার উদ্দিন ইবতু, সেলিমা বেগম, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সমাজসেবক এস এম আব্রাহাম লিংকন, ক্যাম্বেলটাউনের কাউন্সিলর মাসুদ চৌধুরী ও আশিকুর রহমান আশ, একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি সুলতান মাহমুদ, সাংবাদিক মুহাম্মদ আব্দুল মতিন, রহমতউল্লাহ, কাজী সুলতানা শিমি ও ঝর্ণা মণি, মোহাম্মদ শফিকুল আলম এবং গামা আব্দুল কাদির।

বক্তব্য শেষে অজয় দাশগুপ্তের স্ত্রী দীপা দাশগুপ্ত অজয় দাশগুপ্ত ও সোহরাব হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সোহরাব হাসানসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন ছড়াকার অজয় দাশগুপ্ত।
সাংস্কৃতিক পর্বে অজয় দাশগুপ্তের ছড়া আবৃত্তি করেন সাংস্কৃতিক কর্মী, সংগঠক ও আমাদের কথা সম্পাদক পূরবী পারমিতা বোস।

অনুষ্ঠানের শিরোনাম ‘ভরা থাক স্মৃতিসুধায়’—এই নামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গান পরিবেশন করেন শিল্পী লিলি গোমেজ। এ ছাড়া, শিল্পী অমিয়া মতিন পরপর পাঁচটি গান পরিবেশন করেন। দর্শকের অনুরোধে তিনি আরও দুটি গান গেয়ে শোনান।
সাংবাদিক ও লেখক সোহরাব হাসান ও অজয় দাশগুপ্ত অনুষ্ঠানের এক পর্যায়ে তাদের বইতে পাঠকদের অটোগ্রাফ দেন। সবশেষে সকল অতিথিকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।
প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।