logo
সুপ্রবাস

জাতীয় প্রবাসী দিবসে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন অ্যাওয়ার্ড দিয়েছে ১২ প্রবাসীকে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ ডিসেম্বর ২০২৪
Copied!
জাতীয় প্রবাসী দিবসে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন অ্যাওয়ার্ড দিয়েছে ১২ প্রবাসীকে
চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মো. দেওয়ান শাহরিয়ার ফিরোজের সঙ্গে অ্যাওয়ার্ডপ্রাপ্তরা। ছবি: বাংলাদেশ হাইকমিশন, ক্যানবেরা

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় নিয়োজিত বাংলাদেশ হাইকমিশন জাতীয় প্রবাসী দিবসে ১২ জন প্রবাসী বাংলাদেশিকে অ্যাওয়ার্ড দিয়েছে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত বাংলাদেশিরা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি ও সামোয়ায় বসবাস করেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ক্যানবেরায় আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের অ‍্যাওয়ার্ড দেওয়া হয়।

বাংলা‌দেশ হাইকমিশন জানিয়েছে, বৈধভাবে রেমিট্যান্স প্রেরণ, বাংলাদেশি পণ্য আমদানি এবং শিল্প, সাহিত্য গবেষণায় অবদানসহ দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশিদের বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

বাংলাদেশে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণের জন্য ৫ জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন; অস্ট্রেলিয়াপ্রবাসী মো. শহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন নাঈম ও সাফাত বিন আজাদ, নিউজিল্যান্ডপ্রবাসী ফয়সাল মিয়া এবং সামোয়াপ্রবাসী মো. শাহাজান।

বাংলাদেশি পণ্য আমদানির জন্য ২ জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাঁরা হলেন; অস্ট্রেলিয়াপ্রবাসী মোহাম্মদ মুরাদ ইউসুফ এবং নিউজিল্যান্ডপ্রবাসী মো. সাইফুল ইসলাম খান।

শিল্প, সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য ৩ জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাঁরা হলেন; অস্ট্রেলিয়াপ্রবাসী ড. মোহাম্মাদ আলী মনি ও অধ্যাপক এম আখতার হোসেন এবং ফিজিপ্রবাসী ড. কবির আল মামুন।

এ ছাড়া, দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি হিসেবে সফলদের মধ্যে ২ জনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তাঁরা হলেন; রামিম জাইয়ান খান ও এ‍্যানি রেনেসাঁ সাবরিন।

বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মো. দেওয়ান শাহরিয়ার ফিরোজ অ্যাওয়ার্ডপ্রাপ্তদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স তাঁর বক্তব্যে বাংলাদেশের সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়নে সেতুবন্ধন হিসেবে প্রবাসী বাংলাদেশিরা কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তী প্রজন্মের কাছে বাংলাদেশের সমৃদ্ধশালী ঐতিহ্য তুলে ধরার ওপর জোর দেন তিনি। বিজ্ঞপ্তি

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৩ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে