logo
সুপ্রবাস

সিডনিতে বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এইচবিডি সার্ভিসেস

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া১১ অক্টোবর ২০২৫
Copied!
সিডনিতে বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এইচবিডি সার্ভিসেস

অস্ট্রেলিয়ার অন্যতম খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ সম্মাননা পেয়েছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান এইচবিডি সার্ভিসেস। প্রতিষ্ঠানটিকে বিশ্বের প্রথম আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি সহযোগী (International Student Recruiter) হিসেবে ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজের সঙ্গে অংশীদারত্বের জন্য ‘স্পেশাল রিক্রুমেন্ট পার্টনার’–এর স্বীকৃতি দেওয়া হয়েছে।

সম্প্রতি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে এই স্বীকৃতি দেওয়া হয়।

HBD Services 2

এই স্বীকৃতি প্রাপ্তির পর এইচবিডি সার্ভিসেসের কর্ণধার আবু শাহাদাত সরকার হেলাল বিডিজেন২৪কে বলেন, এই সম্মান পেয়ে আমি ও আমার প্রতিষ্ঠান সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ। ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজের সঙ্গে আমাদের দীর্ঘদিনের অংশীদারত্বের এই স্বীকৃতি আমাদের কাজের প্রতি অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতে আমরা আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই, যাতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা ম্যাকোয়ারি ইউনিভার্সিটিতে তাদের শিক্ষাজীবনকে আরও সফলভাবে এগিয়ে নিতে পারে।

HBD Services 3

উল্লেখ্য, ম্যাকোয়ারি ইউনিভার্সিটি কলেজ গত এক দশকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার একটি বিশ্বস্ত গন্তব্যে পরিণত হয়েছে। দশ বছর পূর্তিতে এইচবিডি সার্ভিসেসের অবদানকে স্বীকৃতি দেওয়ায় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে অংশীদারত্বের নতুন অধ্যায় সূচনা করেছে।

HBD Services 4

এইচবিডি সার্ভিসেসের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও দৃঢ়ভাবে কাজ করবে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মানসম্মত পরামর্শ ও সহায়তা অব্যাহত রাখবে।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৬ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে