logo
সুপ্রবাস

ইসলামী আন্দোলনের কুয়েত শাখার দ্বিবার্ষিক সম্মেলন

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে১৮ জানুয়ারি ২০২৫
Copied!
ইসলামী আন্দোলনের কুয়েত শাখার দ্বিবার্ষিক সম্মেলন

কুয়েতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুয়েত শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) কুয়েতের ফরওয়ানিয়া সেফ নওশাল রেষ্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫-২০২৬ সালের জন্য কুয়েত শাখার ৩৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আইয়ুব। পরে তিনি তাদের শপথ বাক্য পাঠ করান।

কমিটির নতুন দায়িত্বপ্রাপ্তরা হলেন—সভাপতি শায়খ আব্দুল্লাহ আল হারুন।

সহসভাপতি শায়খ ইসমাইল আল হাবিব, মাওলানা আনসার আলী, হাফেজ মোহাম্মদ আবদুল আজিজ ও মাওলানা আবু বকর সিদ্দিক।

সেক্রেটারি শায়খ আব্দুর রহমান জামী।

যুগ্ম সম্পাদক মাওলানা গোলাম সরোয়ার সিরাজী, সহকারী সম্পাদক এম এম ইব্রাহীম খলিল।

সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আমিন, প্রচার ও দাওয়াহ্বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ শেখ ফরিদ, দপ্তর সম্পাদক মুহাম্মদ মাসুম, অর্থ ও প্রকাশনা সম্পাদক জহিরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জোবায়ের, ছাত্র ও যুববিষয়ক সম্পাদক হাফেজ জামিল হাসান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক মাওলানা নুরুল হুদা, কৃষি ও শ্রমবিষয়ক সম্পাদক এ কে এম জুয়েল মিয়া, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মোতালেব হোসাইন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী আবু হানিফা এরশাদ, প্রবাসী কল্যাণ সম্পাদক হাফেজ মোহাম্মদ রায়হান, সংখ্যালঘুবিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ সোহেল, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আবুল বশর।

65bc006e-b329-460c-bb1d-c5df4dba6a15

সহসাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ লোকমান ও মাওলানা জসিম উদ্দিন, সহপ্রচার ও দাওয়াহ্বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ ফয়সাল, সহদপ্তর সম্পাদক মাওলানা আবদুল কাইউম, সহঅর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ নাসির উদ্দিন, সহপ্রশিক্ষণ সম্পাদক, হাফেজ মো. আমিনুল ইসলাম ও দারসুল কুরআন মাওলানা আবদুল হামিদ, সদস্য হাফেজ জাকির হোসাইন, আবদুল খালেক, মোহাম্মদ নুরুন্নবী মোহাম্মদ ইকবাল ও মুহাম্মদ আবদুল বারেক প্রমুখ।

অনুষ্ঠানে মাওলানা নুরুল আমিন ও গোলাম সারওয়ার সিরাজীর যৌথ সঞ্চালনায় বাংলাদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।

তিনি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গতিশীল ও ন্যায়নীতির সংগঠন। তিনি এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করার আহবান জানান। তিনি কুয়েত শাখার নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১১ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৪ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৭ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৮ দিন আগে