logo
সুপ্রবাস

আনন্দধারা, আনন্দ যেখানে পাগল-পারা!

জাহান রিমা, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র০৩ মে ২০২৫
Copied!
আনন্দধারা, আনন্দ যেখানে পাগল-পারা!

আনন্দধারা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক একটি সাংস্কৃতিক সংগঠন। যার জন‍্য এই সংগঠনের প্রতিটা সদস‍্যের প্রতিমাসে অন্তত একবার হলেও হয় মন উচাটন!

সেই সংগঠনের একজন ‘ক্রনিক অনুপস্থিত অভিযুক্ত’ আমি! বাকিরা সবাই খুব ভালো। প্রতিমাসে একবার সবাই সবার ঘরে সময় দেন। গান করেন। আয়োজন করেন মনায়োজন সন্ধ্যা!

IMG_2342

সেই সন্ধ‍্যার জোনাক সুধা নিয়ে রচিত হয় বিশেষ বিশেষ দিনগুলোতে বড় পরিসরে, পুরো শহর ধরে আয়োজনের প্রকল্প।

তেমনই একটা আনন্দ প্রকল্প-আনন্দধারা আয়োজিত ঈদ আনন্দমেলা! সংযুক্ত ছবিগুলো বলছে তেমনই গল্প।

IMG_2402

আনন্দধারার এই অনুষ্ঠানটিতে উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি। যদিও তাতে ছিলাম ‘দুধভাত’! অন‍্য সব সদস‍্য বিশেষ গুণে গুনি! তাঁরা প্রায় সবাই গান করেন। কিন্তু একটা ঘটনা ঘটে যায় সেখানে-যিনিই গাইতে ওঠেন মনে হতে থাকে কেবল তিনিই গাক! বুঝতে পারছেন পাঠক; প্রতিমাসে সমবেত হয়ে অনুশীলনের কেমন গুরুত্ব! সবাই এত সুন্দর পরিশীলিত স্বরের যে-স্টেজ থেকে নামতে না দেওয়ার বিভ্রান্তি তো আমাদের হতেই পারে!

IMG_2321

সবশেষে যোগদান করেছেন চ্যানেল আই সেরা কন্ঠের ফাইনালিস্ট গায়ক-সামির মাহমুদ! মানে কী আর বলব- সূর্য তখন অস্ত যাচ্ছে তবু আমরা সূর্য উঠছে এমন মোহে বুঁদ! তাঁর অভিজাত সুর-স্বরে গোধূলি নামল রাতে!

IMG_2232

আমরা বাড়ি ফিরলাম-ফিরতে ফিরতে ভাবলাম আমাদের আনন্দধারা তো পুরাই ‘হিট’! মা–মানে এই হিট সেই হিট না; এই হিট গরমের!! আনন্দধারা আনন্দ দিতে আন্তরিক ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই আমাদের ভেন‍্যু দেখবার আগে দেখতে হবে সূর্যস্নাত শহরের অতি গরমের দিকে!

IMG_2008

আশা করি- এক ‘হিটের’ দুই সমার্থকই তখন মহাসমারহে ব‍্যবহার করতে পারব! আনন্দধারা অরল‍্যান্ডো শহরে নন্দিত হোক সূর্যের আলোর মতো করে…।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে