logo
সুপ্রবাস

দুবাইয়ে ব্যবসায়িক সমস্যা ও সম্ভাবনা নিয়ে কনসাল জেনারেলের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ নভেম্বর ২০২৪
Copied!
দুবাইয়ে ব্যবসায়িক সমস্যা ও সম্ভাবনা নিয়ে কনসাল জেনারেলের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক
কনসাল জেনারেলের সঙ্গে দুবাইয়ের আল-আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের নেতারা। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সঙ্গে দুবাইয়ের বর্তমান পরিস্থিতি, ব্যবসায়িক চ্যালেঞ্জ ও প্রবাসীদের সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপের বিষয়ে আলোচনা করেছেন আল-আবির বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের নেতারা।

বুধবার (২০ নভেম্বর) দুবাইয়ের কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন তারা।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ মো. ইয়াকুব সৈনিকের নেতৃত্বে সংগঠনের অন্য নেতারা বৈঠকে অংশ নেন। তারা প্রবাসী বাংলাদেশিদের অর্থনৈতিক অবদান এবং রপ্তানি প্রসারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

আলোচনাকালে তারা বাংলাদেশের সঙ্গে আমিরাতের বাণিজ্য সম্প্রসারণে সমুদ্র পথে দুবাইয়ে পণ্য রপ্তানির আহ্বান জানান।

মো. ইয়াকুব সৈনিক প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশকে সমৃদ্ধ করছে উল্লেখ করে জানান, আল আবির ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটের প্রায় পুরো ব্যবসায়িক কাঠামো বাংলাদেশিদের নিয়ন্ত্রণে।

তিনি বলেন, এ ছাড়া আরব আমিরাতের অটো, ইলেকট্রিক গ্যারেজ এবং টেক্সটাইল শিল্পেও বাংলাদেশিদের প্রশংসনীয় অবদান আছে। এগুলো প্রচার করতে হবে তবে গণমাধ্যমে এই সাফল্য যথাযথভাবে প্রচার না হওয়ায় বাংলাদেশের নাম ছড়াচ্ছে না।

ইয়াকুব সৈনিক আরও বলেন, আল-আবির ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল মার্কেটে বাংলাদেশ থেকে সরবরাহ করা শাকসবজি ও ফলমূল বিক্রি করা হয়। বর্তমানে অধিকাংশ পণ্য বিমানের কার্গোতে দ্রুত সময়ে আনা সম্ভব হলেও পরিবহন খরচ বেশি পড়ে। যার ফলে এসব পণ্যের প্রসার ও লাভ কম। তবে সম্প্রতি ‘দুবাই–চট্টগ্রাম’ রুট ব্যবহার করে পাকিস্তান ও চীন থেকে বাংলাদেশে যাওয়া জাহাজগুলো নতুন সম্ভাবনা তৈরি করেছে।

তিনি বলেন, এসব জাহাজে করে যদি বাংলাদেশ থেকে দুবাইয়ে শাকসবজি ফলমূলসহ পণ্যদ্রব্য পৌঁছানো যায় তাহলে পরিবহন ব্যয় অনেক কম পড়বে। যা ব্যবসায়ীদের এসব পণ্য বিক্রি ও প্রসারে আরও উদ্বুদ্ধ করবে। তা ছাড়া এ ব্যবস্থা চালু হলে পরিবহন ব্যয় কমে আসবে এবং পণ্যের বাজার প্রতিযোগিতায় টিকে থাকার সম্ভাবনা বাড়বে।

এই উদ্যোগ বাংলাদেশের রপ্তানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি করবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় প্রবাসীদের ভিসা জটিলতার বিষয় তুলে ধরে তিনি বলেন, ভিসা বন্ধের পেছনে বেশ কিছু কারণ আছে। এখানে অধিকাংশ ব্যবসায়ী বাংলাদেশি। কিন্তু এসব সাফল্য প্রচার হচ্ছে না। বরং আমরা কোথায় মিটিং-মিছিল করছি শুধু এগুলোই প্রচার হয়। যার জন্য প্রবাসীদের ওপর একটা খারাপ প্রভাব পড়ছে।

প্রবাসী বাংলাদেশিদের অবদান দেশ ও বিশ্ববাসীর কাছে তুলে ধরতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন প্রতিনিধি নিয়োগ করা জরুরি। এ প্রতিনিধি প্রবাসীদের সাফল্য ও অর্থনৈতিক অবদান তুলে ধরতে কাজ করবেন, যা প্রবাসী সমাজের প্রতি আমিরাতের সরকারের মনোযোগ বাড়াবে।

তিনি আরও বলেন, প্রবাসী কমিউনিটিতে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। কমিউনিটির নেতৃবৃন্দ এবং সংগঠনগুলোকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এমনটা হলে প্রবাসের বুকে বাংলাদেশিদের সুনাম বাড়বে যা ভবিষ্যতে নতুন সম্ভাবনা তৈরি করবে এবং দেশকে সমৃদ্ধ করবে।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৫ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে