বিডিজেন ডেস্ক

`প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪’।
এ উপলক্ষে ১৮ ডিসেম্বর (বুধবার) স্থানীয় সময় সকাল ১০টায় দূতাবাসের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় মিশনের কর্মকর্তা ও কর্মচারী এবং রিয়াদে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
এ ছাড়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রাপ্ত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা অনুষ্ঠানে রিয়াদের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এস এম রকিব উল্লাহ সৌদি আরবে নিয়োজিত প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানান এবং বাংলাদেশের অর্থনীতিতে তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
তিনি জানান আগামী এক দশকে সৌদি আরবে ২০২৭ সালে এএফসি এশিয়া কাপ ফুটবল প্রতিযোগিতা, ২০২৯ সালে শীতকালীন এশিয়ান অলিম্পিক, ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো এবং ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও, নিওম, রেড সি, কিদ্দিয়া, গ্রিন রিয়াদ, আমালা, দিরিয়া, রোশন ইত্যাদি গিগা প্রকল্প বাস্তবায়িত হতে যাচ্ছে। ফলে সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের অপার সম্ভাবনা দেখা দিয়েছে।
তিনি বলেন অনেক প্রবাসী ভাষা না শিখে এবং দক্ষতা অর্জন না করে সৌদি আরবে এসে বিপদে পড়েন। তিনি বাংলাদেশের বিভিন্ন টেকন্যিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) হতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এস এম রকিব উল্লাহ বলেন, সৌদি সরকার বর্তমানে বাংলাদেশে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় ৩৩টি পেশায় বাংলাদেশে পরীক্ষা নিয়ে সৌদি সরকার দক্ষতার সনদ প্রদান করছে। তিনি দক্ষতা অর্জন করে দক্ষতার সনদ নিয়ে সৌদি আরবে আসার জন্য সংশ্লিষ্ট সকলকে উদাত্ত আহ্বান জানান।
চার্জ দ্য অ্যাফেয়ার্স সৌদি আরবের আইন-কানুন ও রীতিনীতি মেনে চলার জন্য সৌদিপ্রবাসী সকল বাংলাদেশিকে অনুরোধ জানান।
তিনি সকল শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিকে বৈধ পথে কষ্টার্জিত আয় প্রেরণের জন্য অনুরোধ জানান। হুন্ডির মাধ্যমে টাকা না পাঠাতে সকলকে অনুরোধ করেন। তিনি প্রবাসে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার ও আহ্বান জানান।
আলোচনা অনুষ্ঠানে ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার মোহাম্মদ রেজাউল করীম, মিনিস্টার কনস্যুলার ব্যারিস্টার মোশারফ হোসেন, মিনিস্টার ইকোনোমিক মর্তুজা জুলকারনাইন নোমান, শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে মহান স্বাধীনতাযুদ্ধের বীর শহীদ, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত এবং সকল প্রবাসী ও বাংলাদেশের সুখ সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।
প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।