logo
সুপ্রবাস

আবুধাবিতে রেমিট্যান্সযোদ্ধা দিবস উদ্‌যাপন

মাহবুব সরকার, আবুধাবি থেকে১৬ আগস্ট ২০২৫
Copied!
আবুধাবিতে রেমিট্যান্সযোদ্ধা দিবস উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় রেমিট্যান্সযোদ্ধা দিবস ও জুলাই বিয়ন্ড বর্ডার্স উদ্‌যাপন করা হয়েছে।

এ উপলক্ষে গত রোববার (১০ আগস্ট) দূতাবাস মিলনায়তনে ‘July in Frames’ শীর্ষক আলোকচিত্র, গ্রাফিতি প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ সভাপতিত্ব করেন।

দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান তৌহিদ ইমামের সঞ্চালনায় আলোচনা পর্বে অংশ নেন বাংলাদেশ সমিতি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংক ইউএই–এর অপারেশন সিইও মোহাম্মদ কামরুজ্জামান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আবুধাবির রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন, বাংলাদেশ সমিতি ইউএই–এর সহসভাপতি ও কমিউনিটি ব্যক্তিত্ব জাকির হোসেন খতিব ও আইটি ব্যক্তিত্ব ড. ফাহিম কে সুফি প্রমুখ।

প্রান্তিক রেমিট্যান্সযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য দেন জমির উদ্দিন, ইমরান ও রবিউল প্রমূখ।

1000026638

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের মিশন উপপ্রধান শাহনাজ আক্তার রানু, বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, আলহাজ্ব মোহাম্মদ আবুল বশর, প্রকৌশলী এ কে এম নিজাম, নূর হোসেন সুমন, প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, প্রকৌশলী মোহাম্মদ আমজাদ হোসেন খান, শাখাওয়াত হোসেন বকুল ও প্রকৌশলী লুৎফর রহমানসহ আবুধাবি ও নিকটবর্তী শহরে বসবাসরত প্রবাসী কর্মী ও রেমিট্যান্সযোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, পেশাজীবী, ব্যবসায়ী প্রতিনিধি এবং দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত তারেক আহমেদ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনীর উদ্বোধন করে সকলকে সঙ্গে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন।

আলোচনা সভার শুরুতে সকল জুলাই শহিদ, জুলাই যোদ্ধা ও সকল রেমিট্যান্সযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ ও অংশগ্রহণকারী যোদ্ধাদের অসামান্য ত্যাগের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র ‘জুলাই অনির্বাণ’ প্রদর্শিত হয়।

বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্ট সময়ে তাদের অভিজ্ঞতা ও রেমিট্যান্সযোদ্ধা হিসেবে তাদের প্রত্যাশার কথা তুলে ধরার পাশাপাশি দেশ ও বাংলাদেশ কমিউনিটির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। এ ছাড়া, তারা বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপরও গুরুত্বারোপ করেন।

1000026580

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত তারেক আহমেদ জুলাই আন্দোলনে প্রবাসীদের অসামান্য অবদানের কথা আরও একবার স্মরণ করেন। তিনি এই আন্দোলনে আমিরাতে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের মুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রচেষ্টার কথা তুলে ধরে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি নিজ নিজ অবস্থান থেকে সৎ কর্মের মাধ্যমে পরিবর্তন আনার জন্য সকলকে অনুরোধের পাশাপাশি আমিরাতে বসবাসরত সকল প্রবাসীদের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি আরও উজ্জ্বল করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার জন্য আহ্বান জানান।

রাষ্ট্রদূত তার বক্তব্যে দূতাবাসের সেবার মান উন্নয়নে অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং প্রবাসীদের সার্বিক কল্যাণে দূতাবাসের সবসময় তাদের পাশে থাকার কথা পূনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে জুলাই-আগস্টের শহিদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত তরা হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৫ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে