সাহিত্যের বাতিঘরখ্যাত চট্টগ্রামের প্রতিভাবান গর্বিত সাহিত্যিক ও যুক্তরাজ্যপ্রবাসী অধ্যাপক নজরুল হাবীবির প্রতিষ্ঠিত অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সামাজিক, মানবিক ও সাহিত্যিক সংগঠন কলম একাডেমি লন্ডনের ইউএই চ্যাপ্টারের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেবিচক জানিয়েছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে দুবাই, আবুধাবি, শারজাহ, দাম্মাম, দোহা ও কুয়েত।
আজ বুধবার বাতিল হওয়া ২৫টি ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ৫টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ৪টি ফ্লাইট রয়েছে।
রাষ্ট্রদূত তারেক আহমেদ তার বক্তব্যে ভাষা শহিদ, মুক্তিযুদ্ধে শহিদ ও জুলাই-আগস্টের আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে মনোনিবেশ করার আহ্বান জানান।
রোববার আবুধাবির আল বাহিয়ার একটি ফার্ম হাউজে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত তারেক আহমেদ।
বাংলাদেশে বসন্ত আসে রং, গানে আর হাসিতে। প্রবাসের মাটিতেও যেন সেই দেশি আবহ, বসন্তের রঙ আর সংস্কৃতির উষ্ণতা অনুভব করা যায় সে লক্ষ্যে ঋতুরাজ বসন্তকে বরণ করতে বাংলাদেশ সমিতির নারী উইং বর্ণাঢ্য এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মোহাম্মদ আবুল বশর তার বক্তব্যে দেশের অর্থনীতি শক্তিশালী এবং রেমিট্যান্স প্রবাহ আরও গতিশীল করতে বর্তমান প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন বলেন, একজন সাধারণ গৃহিণী মা থেকে রাজনৈতিক জীবনে পদার্পণ, আগ্রাসী ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন নেত্রী হয়ে ওঠা, তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া আমাদের জাতীয় জীবনে নিসন্দেহে উজ্জ্বল দৃষ্টান্ত ও অনুকরণীয় হয়ে বেঁচে থাকবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে শোক সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে বিএনপির আবুধাবি শাখা।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আবুধাবি শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনায় ৫৪তম মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী হাটহাজারীবাসীদের অরাজনৈতিক, মানবিক ও সামাজিক সংগঠন হাটহাজারী সমিতি। আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মুছাফফায় এই সংগঠনের মুছাফফা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
এই উৎসবের মূল উদ্দেশ্য হলো মানুষের মাঝে সংযোগ, অন্তর্ভুক্তি ও জাতীয় গর্বের অনুভূতি জাগানো। অংশগ্রহণ বাড়াতে ঈদ আল ইত্তিহাদ টিম একটি অনলাইন হাব তৈরি করেছে, যেখানে রয়েছে অনুপ্রেরণামূলক গাইড, কর্মকাণ্ডের আইডিয়া এবং পরিবার ও কমিউনিটির জন্য বিভিন্ন উদ্যাপন পরামর্শ।
সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনার পাশাপাশি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট বিপ্লবের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করতে প্রবাস থেকে সবাইকে একযোগে কাজ করার কথা বলেন।
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আবুধাবি শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
মীর আনিসুল হাসান ২০১২ সালে স্থায়ীভাবে আবুধাবির বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের পদে অধিষ্ঠিত হন। এর আগেই আমিরাতের মিনিস্ট্রি অব এডুকেশনের লাইসেন্সও পেয়ে যান তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অধ্যক্ষের পদে কাজ করে অবসর নিয়ে দেশে চলে এসেছেন তিনি।
নিহত দুজন হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার আমির হোসেন রুবেল (৪২) ও সিলেটের বিছানাকান্দি এলাকার নাসির উদ্দিন (৪৮)। আহত ব্যক্তি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদ মোক্তার আলী (৩৫)।
সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি (২০২৫) ফলাফল সন্তোষজনক হয়েছে।