logo
সুপ্রবাস

আমিরাতে বাংলাদেশ দূতাবাসে রবীন্দ্র–নজরুল জয়ন্তী উদ্‌যাপন

মাহবুব সরকার, আবুধাবি থেকে০৮ জুন ২০২৫
Copied!
আমিরাতে বাংলাদেশ দূতাবাসে রবীন্দ্র–নজরুল জয়ন্তী উদ্‌যাপন

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রবীন্দ্র–নজরুল জয়ন্তী উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (১ জুন) বাংলাদেশ দূতাবাসের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ।

1000022600

বাংলাদেশ থেকে আমিরাতে প্রশিক্ষণে আগত বিসিএস ক্যাডার মোহাম্মদ এহতেশাম ও মোহাম্মদ আবীরের যৌথ সঞ্চালনায় এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক ইকবাল আহমেদ। বিষয়ভিত্তিক বক্তব্য দেন বাংলাদেশ সমিতি, সংযুক্ত আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।

1000022586

আয়োজনে উপস্থিত ছিলেন মিশন উপপ্রধান শাহনাজ আক্তার রানু, জনতা ব্যাংক ইউএইর অপারেশন সিইও মোহাম্মদ কামরুজ্জামান, বিএনপির ইউএই শাখার আহবায়ক কমিটির সদস্য জাকির হোসেন খতিব, প্রকৌশলী মোহাম্মদ আলী, সারোয়ার আলম ভুট্টো, প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, আবুল কালাম, আবু রাসেল, দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আমিরাতে প্রশিক্ষণে আসা বিসিএস কর্মকর্তাবৃন্দ, প্রবাসী বিভিন্ন সামজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ।

1000022645

অনুষ্ঠানে বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ ও জাতি গঠনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অবদান ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া ছিল, সাংস্কৃতিক পরিবেশনা।

রাষ্ট্রদূত তারেক আহমেদের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৫ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে