logo
সুপ্রবাস

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিডনির ক্যাম্পবেলটাউনে হবে বইমেলা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৫ নভেম্বর ২০২৪
Copied!
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিডনির ক্যাম্পবেলটাউনে হবে বইমেলা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের সিডনির ক্যাম্পবেলটাউনে ২২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বইমেলার ঘোষণা দেওয়া হয়েছে।

সাব কন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউন, এবি স্ট্রিট লাইব্রেরি এবং মাল্টিকালচারাল কমিউনিটি কানেক্টের যৌথ উদ্যোগে এই বইমেলার আয়োজন করা হবে।

সম্পতি (১৬ নভেম্বর) স্থানীয় সময় সকালে নওয়াব রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সকাল ১০টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত এই বইমেলা সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পারসিভাল হল ও সংলগ্ন হেলিনান পার্কে অনুষ্ঠিত হবে।

সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অব ক্যাম্পবেলটাউনের সভাপতি পারভেজ খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন ড. রফিক ইসলাম।

তিনি অনুষ্ঠিতব্য বইমেলা এবং ক্যাম্পবেলটাউনে আন্তর্জাতিক ভাষা স্মৃতিস্তম্ভ উদ্যোগের সঙ্গে এর সংযোগ সম্পর্কে বলেন। তিনি সাংবাদিকদের সম্ভাব্য অনুষ্ঠানসূচি, বইয়ের স্টল, লেখক কর্নার, নতুন বই উম্মোচন, শিশুদের অনুষ্ঠান, লেখকদের প্যানেল আলোচনা ও বিভিন্ন বিষয়ে অবহিত করেন।

এ বি স্ট্রিট লাইব্রেরির সভাপতি কামাল পাশা জানান, তাদের সংগঠন এখন ক্যাম্পবেলটাউনের বিভিন্ন এলাকায় ১৬টি কমিউনিটি লাইব্রেরি পরিচালনা করছে। তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা এই বইমেলাকে সহায়তা করবে।

মাল্টিকালচারাল কমিউনিটি কানেক্টের সভাপতি কাউন্সিলর অ্যাশ রহমান ক্যাম্পবেলটাউনের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি ও সাংস্কৃতিক ঐতিহ্য চর্চায় তাঁর সংগঠনের অবদানের কথা উল্লেখ করেন। তিনি জানান, তাদের সংগঠন এই আয়োজনে অংশীজন হতে পেরে গর্বিত।

কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন, ক্যাম্পবেলটাউনের জন্য একটি আন্তর্জাতিক ভাষা স্মৃতিস্তম্ভে নির্মাণের পরিকল্পনা চলছে। যা শিগগিরই জনসাধারণের মতামতের জন্য উন্মুক্ত হবে। এই বইমেলা, স্মৃতিস্তম্ভ প্রকল্প আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর গৌরবকে ধারণ করবে।

সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের প্রধিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন। সিডনির বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিদের পক্ষে উপস্থিত ছিলেন জন্মভূমি টিভির আবু আরেফিন, নাইম আবদুল্লাহ, প্রশান্তিকার আতিকুল রহমান, আমাদের কথার পূরবী পারমিতা বোস, বার্ডিয়া বাংলা স্কুলের মিলি ইসলাম এবং খোলা আকাশের ড. শাফিন রাশেদ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- মো. শফিকুল আলম, সাজ্জাদ সিদ্দিকী, আব্দুস সোবহান, আবদুল্লাহ আল মামুন, মুস্তাফিজুর তালুকদার মনজু প্রমূখ।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১১ জুলাই ২০২৬

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১১ জুলাই ২০২৬

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

০৫ জুলাই ২০২৬

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

০৪ জুলাই ২০২৬