logo
সুপ্রবাস

স্পেনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ এপ্রিল ২০২৫
Copied!
স্পেনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

স্পেনের রাজধানী মাদ্রিদে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করেছে বাংলাদেশ দূতাবাস। এ উপলক্ষে ৮ এপ্রিল (মঙ্গলবার) মাদ্রিদের অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সাড়ম্বর অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে।

Picture 3

বর্ণাঢ্য এই সংবর্ধনা অনুষ্ঠানে স্পেনে বসবাসরত সর্বস্তরের বিপুলসংখ্যক বাংলাদেশি, প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্পেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ এবং সিভিল সোসাইটি ও গণমাধ্যমের প্রতিনিধিরা। অনুষ্ঠানে তাদের স্বাগত জানান স্পেন, ইকুয়েটোরিয়াল গিনি ও এন্ডোরায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ।

Picture 4

শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্যের ওপর আলোচনাকালে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘তাঁদের আত্মদানের পথ ধরেই দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি কাক্সিক্ষত স্বাধীনতা।’

Picture

রাষ্ট্রদূত আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার সর্বোচ্চ আত্মত্যাগ ও বীরত্বে জাতি ফ্যাসিস্ট স্বৈরাচারের অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছে।’ একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধ ও জুলাই ২০২৪ এর বৈপ্লবিক গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রদূত।

Picture 5

অভ্যর্থনা অনুষ্ঠানে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা, পূর্ব ইউরোপ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চল বিষয়ক মহাপরিচালক লুইস ফনসেকা সানচেজ প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশ-স্পেন দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দিবসের সম্বর্ধনা অনুষ্ঠানের ভোজসভায় উপস্থিত সকলকে বিদেশি খাবারের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

Picture 1 (1)

এর আগে ২৬ মার্চ সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের কর্মসূচির উদ্বোধন করা হয়। দূতাবাসের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বাণী পাঠ, জুলাই ২০২৪–এর বৈপ্লবিক গণঅভ্যুত্থানের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং স্বাধীনতা ও জাতীয় দিবস ও জুলাই ২০২৪–এর বৈপ্লবিক গণঅভ্যুত্থানের ওপর তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। বিজ্ঞপ্তি

আরও দেখুন

জেদ্দায় বৃহত্তর নোয়াখালী উৎসব ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা

জেদ্দায় বৃহত্তর নোয়াখালী উৎসব ২০২৬ উপলক্ষে প্রস্তুতি সভা

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৯ জুন (শুক্রবার) বর্ণাঢ্য নোয়াখালী উৎসব উদ্‌যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

৪৪ মিনিট আগে

জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে মতবিনিময় সভা

জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে মতবিনিময় সভা

সভায় ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেন, গুণগত মান বজায় রেখে সরবরাহ চেইন আধুনিকায়ন করা গেলে সৌদি বাজারে বাংলাদেশি পণ্য আরও প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

৪ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের আলোচনা ও সংবর্ধনা

কুয়ালালামপুরে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের আলোচনা ও সংবর্ধনা

অনুষ্ঠানে সংবর্ধিত জিয়াউল কবির সুমন তার বক্তব্যে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি অবিহিত করে তাদের সকল সমস্যা, সাফল্য ও সম্ভাবনার সংবাদগুলো গুরুত্ব সহকারে বেশি বেশি তুলে ধরতে প্রবাসী সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

৪ ঘণ্টা আগে

বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: সিডনিতে আন্তর্জাতিক সেমিনারে ড. শাহেদা ওবায়েদ

বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: সিডনিতে আন্তর্জাতিক সেমিনারে ড. শাহেদা ওবায়েদ

শাহেদা ওবায়েদ তার মূল প্রবন্ধে দেশের শিক্ষাখাতের বর্তমান চ্যালেঞ্জ,সম্ভাবনা এবং টেকসই উন্নয়নের কৌশল তুলে ধরেন। বিশেষভাবে তিনি শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

১ দিন আগে