logo
সুপ্রবাস

সিডনিতে অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস ফোরাম বিজনেস নেটওয়ার্কিং নাইট

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩১ অক্টোবর ২০২৪
Copied!
সিডনিতে অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস ফোরাম বিজনেস নেটওয়ার্কিং নাইট
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনিতে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস ফোরাম বিজনেস নেটওয়ার্কিং নাইট।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সিডনির ক্যাম্বেলটাউনের রিজেস হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

নাইটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলসের ফেয়ার ট্রেডিং, শিল্প, বাণিজ্য, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আনুলাক চাংটিভং এমপি।

অনুষ্ঠানের শুরুতেই অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত বাজানো হয়। এর পর অস্ট্রেলিয়ার আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল খান রতন তাঁর শুভেচ্ছা বক্তব্যে অতিথিদের স্বাগত জানিয়ে অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস এক্সপোর (বাংলাদেশ বিজনেস এক্সপো সিডনি অস্ট্রেলিয়া ২০২৫) নূতন তারিখ আগামী বছরের ২ ও ৩ অক্টোবর ঘোষণা করেন।

তিনি বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারসহ ব্যবসায়ী মহলকে আহবান জানান।

এরপর ফোরামের বিগত দিনের কার্যক্রমের ওপর একটি ভিডিও প্রদর্শিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আনুলাক চাংটিভং বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একত্রিত করে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলা এবং নতুন ব্যবসার সুযোগ অন্বেষণের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে তাঁর সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ফোরামের সাধারণ সম্পাদক ব্রাইয়ান লালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেডারেলের মিস এনি সটানলি এমপি, নিউ সাউথ ওয়েলস রাজ্যের নাথান হাগারটি এমপি ও গ্রেগ ওয়ারেন এমপি, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডারসি লাউন্ড, কমনওয়েলথ ব্যাংকের ম্যাকারথার এরিয়া ম্যানেজার ম্যাট সিসিয়ান।

অস্ট্রেলিয়া বাংলাদেশ–বিজনেস ফোরামের কার্যকরী ও উপদেষ্টা পরিষদের সদস্যরা অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

অতিথিরা তাদের বক্তব্যে অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস ফোরাম বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় করণীয় বিষয়ে আলোচনায় অংশ নেন কমনওয়েলথ ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ শরিফুল ইসলাম চৌধুরী, প্রিয়া কাটারিয়া, সাইফুল ইসলাম ও আশরাফ দৌলা।

ইন্টারন্যাশনাল ট্রেড ও ইনভেস্টমেন্ট বিষয়ে আলোচনা করেন অস্ট্রেলিয়াজ বিজনেস চ্যাম্পিয়ন ফর ব্রুনাই এবং ঘানিম–এর প্রাক্তন সিইও ড. নুর রহমান।

আলোচনায় প্রবৃদ্ধির বিপুল সম্ভাবনা এবং পারস্পরিকভাবে বাণিজ্য মিশন, ব্যবসায়িক প্রতিনিধিদল এবং সংশ্লিষ্ট বাজার বৃদ্ধির জন্য গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্যানেল আলোচনা। এই প্যানেল আলোচনায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিজনেস বিশেষজ্ঞরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন রলফ ফুছস, আন্তনিলা ইয়ান্নি, হেমি হোসেন, ডা আইয়াজ চৌধুরী ও হোসেন কবির।

তারা তাদের আলোচনায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক উনুয়নের পাশাপাশি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক উন্নয়নের রূপরেখা নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া, এই আলোচনায় অন্যতম প্রধান বিষয় ছিল বস্ত্র, কৃষি, প্রযুক্তি, শিক্ষা এবং নবায়নযোগ্য জ্বালানির মতো খাতে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির ওপর সুযোগ বাড়ানো।

অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস ফোরাম স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতা বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ গড়ে তোলার পাশাপাশি মূল্যবান অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং অর্থনৈতিক অংশীদারত্বকে শক্তিশালী করার জন্য নূতন নূতন উদ্ভাবনী কৌশল তৈরিতে মুখ্য ভুমিকা পালন করছে বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।

সবশেষে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত বিজনেস নেটওয়ার্কিং নাইটের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৫ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে