logo
সুপ্রবাস

লন্ডনে স্বাধীনতা দিবস উপলক্ষে আনন্দধারা আর্টসের ব্যতিক্রমী আয়োজন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০১ এপ্রিল ২০২৬
Copied!
লন্ডনে স্বাধীনতা দিবস উপলক্ষে আনন্দধারা আর্টসের ব্যতিক্রমী আয়োজন

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বাংলা ভাষা, সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্য নিয়ে ব্রিটেনের রাজধানী লন্ডনে সাংস্কৃতিক সংগঠন আনন্দধারা আর্টস নিয়মিত চর্চা ও নানা আয়োজন করে আসছে দীর্ঘদিন ধরে। বাংলাদেশের জাতীয় দিবসগুলো উদ্‌যাপনের ক্ষেত্রে আনন্দধারা আর্টসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যবারের মতো এবারেও স্বাধীনতা দিবসে আনন্দধারা আর্টসের আয়োজন দর্শক শ্রোতাদের অকুন্ঠ ভালোবাসা কুড়িয়েছে।

আনন্দধারা আর্টসের এবারের স্বাধীনতা দিবসের আয়োজন অন্যবারের আয়োজন থেকে অনেকটা ভিন্ন ও উল্লেখযোগ্য। এবারের আয়োজনের শিরোনাম ছিল ‘অশ্রুত একাত্তর : বিদেশি শিল্পীদের গান।’ স্বনামধন্য লেখক, অধ্যাপক শাহাদুজ্জামানের গ্রন্থনা ও উপস্থাপনায় এবং আনন্দধারা আর্টসের পরিচালক প্রতিথযশা সংগীতশিল্পী ডা. ইমতিয়াজ আহমেদের সংগীত পরিচালনায় এই আয়োজন ছিল অনবদ্য। নতুন প্রজন্মের শিল্পীদের সমবেত কন্ঠে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দুটি গানের মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান।

Anandadhara Arts 2

অনুষ্ঠানের সূচনায় আনন্দধারা আর্টসের পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, "আজকের এই আয়োজনে আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধের সমস্ত মুক্তি সংগ্রামী, বীর যোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সাথে সংযুক্ত পৃথিবীর নানা প্রান্তের শিল্পী, লেখক, কবি, সাধারণ মানুষ যারা নিরবিচ্ছিন্নভাবে সে সময়ে আমাদের সাহস, শক্তি ও অর্থ যুগিয়েছেন তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে চাই।"

এ ছাড়া, শাহাদুজ্জামান তার ভাষ্যে বলেন, "এই সময়ে এসে মুক্তিযুদ্ধের ইতিহাস আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরা জরুরি। বিশেষ করে মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস তুলে আনাটা ভীষণ জরুরি।"

আয়োজনে আনন্দধারা আর্টসের শিল্পীদের সমবেত পরিবেশনা ছিল উল্লেখ্য করার মতো। এ ছাড়া একক কণ্ঠে সংগীত পরিবেশন করেন—উর্বি মধুরা, পূর্বা অধরা, আর্থিকা সাহা, ঈশিতা সাহা, কাজল সরকার ও ইমতিয়াজ আহমেদ। অমিত দের পরিবেশনায় আর ডি বর্মনের গানের সাথে আবৃত্তি করেন সমর সাহা।

Anandadhara Arts 3

মহান মুক্তিযুদ্ধের প্রেরণায় রচিত বিদেশি শিল্পীদের নানা অশ্রুত গান পরিবেশিত হয়েছে এই আয়োজনে। তাদের মধ্যে জোয়ান বায়েজ, জর্জ হ্যারিসন, রবি শঙ্কর, দেবব্রত বিশ্বাস, সলিল চৌধুরী, আর ডি বর্মন, ভূপেন হাজারিকা, হেমন্ত মুখোপাধ্যায়, অ্যালেন গিনসবার্গ, বব ডিলান, অনিল রায়, দীপেন মুখোপাধ্যায়, অংশুমান রায়, সরদার আলাউদ্দীন, সন্ধ্যা মুখার্জির নাম উল্লেখযোগ্য।

অনবদ্য এই আয়োজনের অন্যতম বিষয় ছিল গানগুলোর সাথে উপস্থাপিত তথ্য, ইতিহাস ও কথন। লেখক অধ্যাপক শাহাদুজ্জামানের উপস্থাপনা শ্রোতা দর্শকদের উজ্জীবিত করেছে।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এ আর টেলিভিশন।

স্বাধীনতা দিবসে আনন্দধারা আর্টসের এই ব্যতিক্রমী আয়োজন শেষ করে দর্শক–শ্রোতারা বাড়ি ফিরেছেন গান, সুর, মুক্তিযুদ্ধের অজানা ইতিহাসের রেশ সাথে নিয়ে। বিজ্ঞপ্তি

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১১ জুলাই ২০২৬

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১১ জুলাই ২০২৬

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

০৫ জুলাই ২০২৬

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

০৪ জুলাই ২০২৬