logo
সুপ্রবাস

টরন্টোয় রিয়ালটর হিশাম চিশতির উদ্যোগে ভাতিজি সানিয়ার সুইট সিক্সটিন উদ্‌যাপন

অজন্তা চৌধুরী, টরন্টো, কানাডা১৬ এপ্রিল ২০২৬
Copied!
টরন্টোয় রিয়ালটর হিশাম চিশতির উদ্যোগে ভাতিজি সানিয়ার সুইট সিক্সটিন উদ্‌যাপন

কানাডার অন্টারিও প্রদেশের টরন্টোর ব্রাইটন ব্যাংকুয়েট হলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক সুইট সিক্সটিন অনুষ্ঠান। এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন এ শহরের স্বনামধন্য ও সুপরিচিত রিয়ালটর হিশাম চিশতি। তিনি এই অনুষ্ঠান আয়োজন করেন তার প্রিয় ভাতিজি সানিয়ার ১৬ বছরে পদার্পণ উপলক্ষে।

টরন্টোর বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ পরিবারসহ মিলিত হয়ে সানিয়ার বিশেষ এই দিনটিকে অর্থবহ করে তোলেন। টরন্টোর বাইরের শহর ও আমেরিকা থেকে অতিথিরা এই আনন্দযজ্ঞে অংশ নিয়ে কাণায় কাণায় পরিপূর্ণ করে তোলেন বিশেষ সন্ধ্যাটিকে।

Sania's birthday is 2

আয়োজনটিকে হিশাম আখ্যায়িত করেন ‘Saniyah’s Sweet Sixteen–A Promise Fulfilled’ হিসেবে। কারণ ১৫ বছর আগে এক ফুটফুটে শিশুর দাদিকে জন্মের সময়েই কথা দিয়েছিলেন জমকালো এক আয়োজনের, যেটি হবে ১৬ বছরের জন্মদিবস। দাদি না ফেরার দেশ থেকেই এই আয়োজনটি নিশ্চয় সেদিন দেখেছিলেন, দোয়া দিয়েছেন আর সম্পৃক্ত থেকেছেন আনন্দ উৎসবের প্রতি মুহূর্তে।

Sania's birthday is 3

ঠিক সন্ধ্যা ৬টা থেকেই শুরু হয়ে যায় সম্মানিত অতিথিদের আগমন। মুখরোচক এপেটাইজার ও আকর্ষণীয় ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদের আদলে তৈরি ফটোবুথে ছবি তুলে সময়টাকে স্মরণীয় করে রাখতে ব্যস্ত সময় কাটে সকলের।

জাওয়াদ তার মিষ্টি কণ্ঠে পবিত্র কোরানের বাণীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে। এরপর সময় চলে আসে জন্মদিন কন্যাকে স্বাগত জানানোর। এ সময় সানিয়া প্রবেশ করে প্রিয় চাচা হিশাম ও বাবা কায়েম চিশতির সাথে ঢোল ও বাদ্য বাজিয়ে। বিপুল করতালির মাঝে জন্মদিনের বিশেষ চমৎকার সাদা পোশাকে যেন এক পরি নেমে এসেছিল হল রুমটিতে। তারপর থেকে প্রায় ৭ ঘন্টা অতিথিবৃন্দ বিরতিহীন বিনোদনের মাঝে এক অন্যরকম ব্যতিক্রমী জন্মদিন উৎসব পালনের সাক্ষী হয়ে রইলেন চিশতী পরিবারের সাথে।

Sania's birthday is 10

তরুণ কণ্ঠ ফাবিয়ানের গানে শুরু হয় সুরের মূর্ছনা। পরে ফিডব্যাক ব্যান্ডের প্রিয় কণ্ঠশিল্পী লুমিনের গাওয়া জনপ্রিয় গানের সুরে ও তালে এক অন্যরকম আবহ সৃষ্টি হয়। বাদ্যযন্ত্রে ছিলেন শহরের সুনামধন্য যন্ত্রীরা, ছিলেন সৌরভ ধ্রুব, পল হালিম, আকিব ও আবির। টরন্টোর গুণী নৃত্যশিল্পী তাপস দেব ও নাহিদ নাসরিন নয়নের ভিন্ন ব্যতিক্রমী নৃতায়োজন ছিল দৃষ্টি নন্দন। পাশাপাশি ‘হিপ ডোন্ট লাই’ দলের নৃত্য পরিবেশনাও ছিল প্রশংসনীয়। হৃদয় ছুঁয়ে যাওয়া পরিবেশনা ছিল পরিবারের সদস্যদের পক্ষ থেকে। পরিবারের সদস্য জেসমিন, সেতারা নাসরিন, জয়তারা নাজনীন, আমের, জাওয়াদ, শাহ তাহরীম আল তাবিন, নাহিদ নাসরিন নয়ন, খাদিজা, মুনতাহা ও লুৎফর রহমানের হৃদয়গ্রাহী পরিবেশনা অতিথিবৃন্দ উপভোগ করেন শতভাগ। ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বিরের সাথে উপস্থাপনায় ভিন্নভাবে মঞ্চে আসেন আয়োজক চাচা হিশাম চিশতী ও আলিফ জে হোসেন। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন রিজভী আহমেদ রিজ। রেয়ালটর ওয়ালী ইসলামের কবিতা আবৃতি ছিল একটি ভিন্ন সংযোজন।

Sania's birthday is 6

পুরো আয়োজনটিতে ছিল আন্তরিকতার ছোঁয়া। চিশতী পরিবারের সকলেই উপস্থিত অতিথিদের খোঁজ–খবর নেন পুরো আয়োজনজুড়ে। জন্মদিনের ষোলো ছুঁয়ে যাওয়া রাজকন্যাটির ‘আয় খুকু আয়’ গানটির সাথে বাবাকে নিয়ে পরিবেশনা এক অন্য মাত্রা যোগ করে ধোঁয়া ও আলোকের ঝরনাধারার মাঝে। মঞ্চের সামনের কেন্দ্রস্থলে এই পরিবেশনাটি ছিল যেন মেঘের রাজ্যে সানিয়ার বাবার সাথে স্বপ্নময় এক অবতরণ। পরবর্তীতে প্রিয় চাচা হিশাম চিশতির সাথে আরও একটি নৃত্য পরিবেশনা ছিল পুরো আয়োজনের মাঝে এক ভিন্ন উপস্থাপন।

Sania's birthday is 7

নৈশভোজে খাবারের সাথে অম্রি ইভেন্টসের জমকালো পোশাকে ভায়োলিন বাজিয়ে মুগ্ধতা ছড়ান ভায়োলিন বাদক। রাতের খাবার শেষে এলইডি রোবটের আগমন এবং সাথে ডিজে রিকেলের পরিবেশনা উপস্থিত সবাইকে ডান্স ফ্লোরে নিয়ে চলে আসে। আনন্দ যেন বহুগুণে বেড়ে যায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে।

Sania's birthday is 8

স্থির চিত্রগ্রহণে ছিলেন শহরের সেরা আলোকচিত্র শিল্পী দীপক সূত্রধর। মিডিয়া ও টিভি থেকে ছিল টরন্টোর সুপরিচিত এনআরবি টিভি, ক্লাইমেট চ্যানেল, প্রবাসী টিভি ও দোয়েল টিভি। আয়োজনের অন্যতম মূল আরও একটি আকর্ষণ ছিল রাফেল ড্র, যেখানে দেওয়া হয় প্রথম পুরস্কার হিসেবে ৫৫ ইঞ্চি Samsung ক্রিস্টাল UHD 4K টিভি, দ্বিতীয় পুরস্কার হিসেবে ছিল HP ল্যাপটপ এবং তৃতীয় পুরস্কার হিসেবে ছিল অ্যাপল ওয়াচ। রাফেল ড্রর বিজয়ীদের পুরস্কার হাতে তুলে দেয় আয়োজনের মধ্যমনি সানিয়া।

Sania's birthday is 9

আয়োজনে টরন্টোর বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিবর্গের সাথে উপস্থিত ছিলেন কাউন্সিলার পার্থি ক্যান্ডিভেল ও জামাল ময়েরস। তারা শুভেচ্ছা বক্তব্য শেষে একটি শুভেচ্ছা স্মারকপত্র তুলে দেন সানিয়ার হাতে। স্কারবোরো সাউথ ওয়েস্টের লিবারেল এমপি ডলি বেগম বিশেষভাবে শুভ কামনা জানিয়ে সানিয়াকে শুভেচ্ছা জানান।

Sania's birthday is 5

অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানানো হয় মনির ইসলাম, শান দে, ওয়ালী ইসলাম, শহিদুল ইসলাম মিন্টু, হাকিম খান, কবিরুল ইসলাম ও মীর জুয়েলকে।

Sania's birthday is 4

সবশেষে আন্তরিক ধন্যবাদ জানানো হয় ভাই কায়েম চিশতী, ভাবী ও জন্মদিনের রাজকন্যাটিকে যারা ক্যালিফোর্নিয়া থেকে উড়ে এসেছে এই বর্ণাঢ্য আয়োজনটিকে প্রাণ দিতে। এই আয়োজনটি শুধু একটি জন্মদিনের অনুষ্ঠান উদ্‌যাপন ছিল না, এটি ছিল একটি সৌহার্দপূর্ণ মহা মিলনমেলা যেখানে তিন শতাধিক আপনজন একহয়ে তাদের উষ্ণ ভালোবাসা ও শুভ কামনা জানান। আর এটিই ছিল চাচা হিশাম চিশতির দেওয়া প্রতিজ্ঞার প্রতিফলন ও একটি স্বপ্ন যা তিনি পুরোপুরি পালন করেছেন।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৩ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে