logo
সুপ্রবাস

সিডনিতে স্টার পার্টনার্স ইঙ্গেলবার্নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া২৭ সেপ্টেম্বর ২০২৫
Copied!
সিডনিতে স্টার পার্টনার্স ইঙ্গেলবার্নের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের রাজধানী সিডনির ইঙ্গেলবার্নে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে স্টার পার্টনার্স ইঙ্গেলবার্ন তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারের প্রধান হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

Founding Anniversary 2

পবিত্র কোরআন তিলওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রবাসী বাংলাদেশি, শুভাকাঙ্ক্ষী ও স্টার পার্টনার্স টিমের সদস্যরা।

আয়োজনের মূল পর্বে মোহাম্মেদ নাইম কোম্পানির গত এক বছরের অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশল নিয়ে আলোচনা করেন। এ ছাড়াও, অতিথিদের সঙ্গে নেটওয়ার্কিং, ডিনার ও মুক্ত আড্ডার মাধ্যমে পুরো অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

Founding Anniversary 3

স্টার পার্টনার্স ইঙ্গেলবার্ন প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান। বাড়ি কেনাবেচা, ভাড়া থেকে শুরু করে আবাসন ঋণ—সব ধরনের সেবা এক ছাদের নিচে দেওয়ার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু।

Founding Anniversary 4

বর্তমানে টিমে রয়েছেন—মোহাম্মদ নুরুল ইসলাম, সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মেদ নাইম, শামিম হোসেন, মোহাম্মেদ হেলাল ও বাদ্রি রাউট বাহাদুর, জুবাইদুর রহমান, নুরুল ইসলাম কাজল ও অনুপ কুমার সাহা।

Founding Anniversary 5

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজকেরা জানান, স্থানীয় কমিউনিটির আস্থা ও সহযোগিতাই তাদের সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও একইভাবে নির্ভরযোগ্য আবাসন সেবা দিয়ে কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার করেন তারা।

স্টার পার্টনার্স ইঙ্গেলবার্ন টিম সবাইকে ইঙ্গেলবার্নের তাদের অক্সফোর্ড রোড অফিসে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পর অতিথিদের রাতের খাবারে আপ্যায়িত করা হয়।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৬ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে