logo
সুপ্রবাস

দুবাইয়ে প্রবাসী সাংবাদিক সমিতির ইফতার

মাহবুব সরকার, আবুধাবি থেকে২৮ মার্চ ২০২৫
Copied!
দুবাইয়ে প্রবাসী সাংবাদিক সমিতির ইফতার

সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের প্রথম ও পুরনো সংগঠন প্রবাসী সাংবাদিক সমিতির (প্রসাস) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ (সোমবার) দুবাইয়ের পিংক সেলসি হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

আয়োজনে 'মানব জীবনে মাহে রমজানের রোজার গুরুত্ব ও তাৎপর্য' শীর্ষক এক আলোচনা অনষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান বলেন, মানব জীবনে মাহে রমজানের রোজার গুরুত্ব তাৎপর্য অপরিসীম। মাহে রমজানের রোজা শুধু মুমিন-মুসলমানদের তাকওয়ার শিক্ষাই দেয় না; বরং মানব জীবনে একতা, শৃঙ্খলা, দায়বদ্ধতা, সহমর্মিতার পাশাপাশি দেশ ও জাতির প্রতি মমত্ববোধ এবং দায়িত্ববোধের শিক্ষা ও দিয়ে থাকে। সাংবাদিকেরা মাহে রমজানের এই শিক্ষা জাতির সামনে তুলে ধরে জাতিকে সঠিক দিক-নির্দেশনা দিতে পারে।

তিনি আরও বলেন, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা দেশ ও জাতির অমূল্য সম্পদ। দেশের অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধিতে প্রবাসীদের অবদান অপরিসীম। বিদেশের আইন-কানুনের ব্যাপারে আপামর প্রবাসীদের সচেতন করে তোলা এবং প্রবাসীদের অধিকার আদায়ে প্রবাসী সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিদেশের মাটিতে বাংলাদেশের ভাব-মর্দাদা তুলে ধরার ক্ষেত্রে এবং প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের গৃহীত নানা সেবামূলক কার্যক্রম প্রবাসীদের মাঝে তুলে ধরে প্রবাসী সাংবাদিকেরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদার।

Honor_20250326_133257

সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা জাকির হোসেন, প্রকৌশলী মোহাম্মদ সালাহউদ্দিন, ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, প্রসাসের প্রতিষ্ঠাতা-সভাপতি ও প্রধান উপদেষ্টা সভাপতি মুহাম্মদ নূরুল আবছার তৈয়বী, এবং গাউসিয়া কমিটি দুবাই শাখার সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী প্রমুখ।

ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাব ইউএইর সভাপতি ও এনটিভির প্রতিনিধি মামুনুর রশিদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও এটিএন নিউজের প্রতিনিধি সিরাজুল হক, এখন টিভির প্রতিনিধি কামরুল হাসান জনি, ডিবিসি নিউজের আবুধাবি প্রতিনিধি মো. মইনুল ইসলাম, চ্যানেল ২৪ প্রতিনিধি ইশতিয়াক আসিফ, আমিরাত সংবাদ প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল, সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউএইর সভাপতি সামসুর রহমান সোহেল, কেটিভির প্রতিনিধি নুরুল্লাহ খান শাহাজাহান, দৈনিক দিনকাল প্রতিনিধি মোদাচ্ছের শাহ, ৫২ টিভির প্রতিনিধি ওবায়দুল হক মানিক, বাংলাদেশ সমাচার প্রতিনিধি গিয়াস উদ্দিন সিকদার, বঙ্গ টিভির প্রতিনিধি মোহাম্মদ সেলিম, বিশ্ববাংলা প্রতিনিধি মাহাবুব সরকার, শওকত মোল্লা, মো. মামুন, মোহাম্মদ মঞ্জু, স্বাধীনদেশ টিভির খালেদ হাসান রনি, দৈনিক দেশ বার্তার মো. আবু সালেহ, কবি ওবায়দুল হক, দৈনিক সূর্যোদয়ের আরশাদুল হক, বাংলাদেশ সমাচারের আবুধাবি প্রতিনিধি কাজী নিজাম, ২৪ ঘন্টা অনলাইনের আব্দুল মান্নান, কলম টিভির সাহেদ সারোয়ার, প্রসাসের প্রতিষ্ঠাতা সদস্য আলী রেজা, সৈয়দ খোরশেদ আলম, প্রকৌশলী মো. শাহজাহান, গোলামুর রহমান মঞ্জু, লুৎফুর রহমান, সাইফুল করিম প্রমুখ।

আলোচনা শেষে মুসলিম উম্মাহ বিশেষ করে দেশ জাতি ও প্রবাসীদের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১২ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৪ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৭ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৮ দিন আগে