বিডিজেন ডেস্ক

তুরস্কের রাজধানী আঙ্কারায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে গণহত্যা দিবস পালন করেছে দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস। ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে বাংলাদেশের নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত মানুষের ওপর পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক সংঘটিত ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহত্যাকে স্মরণ করে এই কর্মসূচির আয়োজন করা হয়।
তুরস্কের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলাওয়াতসহ ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যায় নিহত ও মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহিদদের রুহের মাগফিরাত ও শান্তি এবং দেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। পরে দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. আকরাম আলী। এরপর ২৫ মার্চের বর্বরোচিত গণহত্যার ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
পরে দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা পর্বে দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান তার বক্তব্যে প্রজন্ম থেকে প্রজন্মকে নারকীয় ও বর্বরোচিত এই হত্যাযজ্ঞ সম্পর্কে অবহিত করে গণহত্যাকারী ও তাদের দোসরদের প্রকৃত পরিচয় তুলে ধরাই হোক গণহত্যা দিবসের দৃঢ় অঙ্গীকার মর্মে আলোকপাত করেন।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুল হক তার বক্তব্যের শুরুতেই ২৫ মার্চের কালরাতে নিহত নিরস্ত্র বাঙালিসহ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্থানি হানাদার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন সার্চ লাইটকে পৃথিবীর বর্বরতম হত্যাযজ্ঞ হিসেবে অভিহিত করেন। এই গণহত্যা ছিল শুধু একটি জাতিকে দমন করার চেষ্টা নয়, বরং একটি সংস্কৃতি, একটি ভাষা, একটি জাতিসত্ত্বাকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা। কিন্তু বাঙালি জাতি কখনো মাথা নত করেনি। বরং এই নির্মম হত্যাযজ্ঞই আমাদের স্বাধীনতার সংগ্রামকে আরও তীব্র করে তোলে।
তিনি আরও বলেন, গণহত্যার এই ইতিহাস আমাদের শুধু শোকের নয়, এটি আমাদের শক্তির উৎস। এই ইতিহাস থেকে আমরা শিখি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস, সত্যের পথে অটল থাকার প্রত্যয়।
শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।
প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।