logo
সুপ্রবাস

সিডনিতে ক্যাম্বেলটাউন ঈগলস স্পোর্টসের গালা নাইট ও পুরস্কার প্রদান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ অক্টোবর ২০২৫
Copied!
সিডনিতে ক্যাম্বেলটাউন ঈগলস স্পোর্টসের গালা নাইট ও পুরস্কার প্রদান

অস্ট্রেলিয়ার নিউ সাউখ ওয়েলন রাজ্যে ক্যাম্বেলটাউন ঈগলস স্পোর্টসের (সিইএস) উদ্যোগে প্রবাসী খেলাধুলাপ্রেমীদের নিয়ে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার বহুল প্রতীক্ষিত গালা নাইট ও পুরস্কার প্রদান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সিডনির মিন্টোর জমিদার বাড়ি রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল খেলাধুলার সাফল্য উদ্‌যাপন, পুরস্কার বিতরণ, ডিনার ও কমিউনিটি নেটওয়ার্কিংয়ের সমন্বিত আয়োজন।

Sports awards ceremony in Sydney 2

গালা নাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবের সহসভাপতি মো. শফিকুল ইসলাম।

ক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল ইসলাম মজুমদার (পুলক) ও সহসভাপতি শফিক ব্যাডমিন্টন ও ক্রিকেট টুর্নামেন্টের সকল অংশগ্রহণকারীদের পদক প্রদান করেন।

সহযোগিতা করেন ক্লাবের পরিচালক ফাহিম হাসেম এবং পরিচালক ও কোষাধ্যক্ষ মঈন আহমেদ।

Sports awards ceremony in Sydney 3

অনুষ্ঠানে বিরতির পর যোগ দেন ক্যাম্বেলটাউন সিটির কাউন্সিলর মাসুদ চৌধুরী ও আশিকুর রহমান এশ, ক্লাব অ্যাম্বাসেডর ও বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেটার ইমরুল কায়েস, ক্লাবের পরিচালক আসিফ মাহমুদ ও ফয়সাল সিদ্দিকী, অভিনেতা মাজনুন মিজান, সাংবাদিক নাইম আবদুল্লাহ প্রমুখ।

Sports awards ceremony in Sydney 4

ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মেহেদী খান ক্লাবের লক্ষ্য ও কমিউনিটির প্রতি প্রতিশ্রুতির দিকগুলো তুলে ধরে ক্যাম্বেলটাউন ঈগলস স্পোর্টসের যাত্রাপথ, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন।

তিনি স্পন্সর সাদিক করিম, রেইন এন্ড হর্ন বর্ডিয়াকে তাদের সমর্থনের জন্যও ধন্যবাদ জানান।

Sports awards ceremony in Sydney 5

সব শেষে অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত পুরস্কার বিতরণী পর্ব। এবার ব্যাডমিন্টন কাপ চ্যাম্পিয়ন হয়েছেন: হামজা ও শাদিক (Bade Miya Chote Miya), ব্যাডমিন্টন কাপ রানার–আপ: শফিউল ও তানভীর (Goosebumps), ব্যাডমিন্টন প্লেট চ্যাম্পিয়ন: তাহমিদ ও তাওহিদ (TNT), ব্যাডমিন্টন প্লেট রানার–আপ: কবীর ও কনক (Shuttle Stallions)।

ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে: ঈগল রেড ও রানার–আপ: ঈগল ব্লু।

Sports awards ceremony in Sydney 6

ট্রফি প্রদান করেন কমিউনিটি নেতৃবৃন্দ ও ক্লাব অ্যাম্বাসেডর ইমরুল কায়েস। কমিউনিটি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ক্যাম্বেলটাউন ঈগলস স্পোর্টসের নিরলস প্রচেষ্টা, সামাজিক দায়বদ্ধতা ও খেলাধুলার প্রসারে অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে নৈশভোজ আনন্দ ও বন্ধুত্বের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

ক্লাবের সভাপতি সকল অতিথি, সদস্য, স্পন্সর ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৬ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে