logo
সুপ্রবাস

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ

সাইফ তমাল, সিঙ্গাপুর থেকে৩১ মে ২০২৬
Copied!
সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিরা উদ্‌যাপন করেছেন পবিত্র ঈদুল আজহা। গত বুধবার (২৭ মে) সিঙ্গাপুরে ঈদ উদ্‌যাপিত হয়।

অনবোর্ড টেঙ্গা মাঠে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদের নামাজ। ফজরের নামাজের পর থেকে শুরু হতে থাকে ব্যাপক আয়োজন। একে একে প্রবাসী মুসল্লিরা নামাজের ময়দানে উপস্থিত হতে থাকেন। সকাল ৮টায় একটিমাত্র জামাতের মাধ্যমে শুরু হয় পবিত্র ঈদুল আজহার নামাজ।

এবার প্রবাসী বাংলাদেশিদের সাথে নামাজে অংশগ্রহণ করেন মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতের কিছুসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিরা।

বছর ঘুরে আসে পবিত্র ঈদুল আজহার ত্যাগের দিন। মুসলমানরা পশু কোরবানির মাধ্যমে মনের সকল কালিমা দূর করে আগামী দিনগুলোতে একত্রে মিলেমিশে সমাজে বসবাস করার প্রতি বিশ্বাস রেখে এই দিনটি পালন করেন। ঈদের নামাজের জামাতে ধনী-গরিবের কোনো ভেদাভেদ থাকে না। সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায়ের মাধ্যমে পারস্পরিক হিংসা-বিদ্বেষ দূর এবং মুসলিম উম্মাহর মধ্যে ঐক্যের চেতনা জাগ্রত হয়।

Eid in Singapore-2

হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় পুত্রকে কুরবানি করতে প্রস্তুত ছিলেন। ঈদুল আযহা সকল মুসলমানদের হযরত ইব্রাহিম (আ.) মহিমান্বিত ত্যাগ স্বরণ করিয়ে দেয়। নিজের প্রিয় বস্তু, স্বার্থ, অহংকার বিসর্জন দিয়ে বৃহত্তর মানবকল্যাণে স্রষ্টার সন্তুষ্টি ও নৈতিক আদর্শ অর্জনের নিঃস্বার্থ আত্মউৎসর্গ করা হয়। পবিত্র ঈদুল আযহার ঈদের নামাজ ও তৎপরবর্তী কোরবানি আমাদের শিক্ষা দেয় যে, আল্লাহর নির্দেশে সকল মুসলমানদের সর্বদা নিজের সবচেয়ে প্রিয় বস্তু বা স্বার্থ বিসর্জন দিতে প্রস্তুত থাকতে হবে। বিশ্বের সকল মুসলমানরা পশু কোরবানির মধ্য দিয়ে এই দিনটি পালন করে থাকেন।

প্রবাস জীবনের ঈদ মানে বুকের ভেতর চাপা কষ্ট

প্রবাসীরা দেশে আপনজন রেখে হাজার হাজার মাইল দূরে পবিত্র ঈদের দিনটি অতিবাহিত করেন। কোনো বাড়তি আয়োজন নেই। মুখে হাসি থাকলেও মনের ভিতর থাকে ব্যাপক শুন্যতা। গোপনে অনেকে চোখের জল ঝরান। মোবাইলে ভিডিও কলের মাধ্যমে জন্মদেশে অবস্থানরত পিতামাতা, স্ত্রী, সন্তান ও আত্মীয়ের সাথে চোখের দেখায় কুশল বিনিময়ের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন। পবিত্র ঈদের দিনে ছোটবেলার বন্ধুদের সাথে আড্ডা ছোটাছুটির আনন্দ সবচেয়ে বেশি মনে পড়ে। ঈদের কয়েকদিন আগে থেকে চলে নানান পরিকল্পনা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। বয়স বাড়ার সাথে সাথে ছোটবেলার আনন্দ অতীত হয়ে যায়। স্মৃতির জানালায় কিঞ্চিৎ উঁকি দিয়ে আসে সেই আনন্দ। কিন্তু সেইদিনে আর ফিরে যাওয়া সম্ভব হয় না।

Eid in Singapore-3

উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদের নামাজে ইমামতি করেন প্রবাসী বাংলাদেশি মো. আবুল বাসার। নামাজের আগে মুসলিম উম্মাহর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান করেন মো. ফজলুল বারী। অনবোর্ড টেঙ্গার ব্যবস্থাপনা ও নিরাপত্তা কর্মীদের সহযোগিতা এবং সেচ্ছাসেবীদের পরিশ্রমে অনুষ্ঠিত হয় মুসলমানদের পবিত্র ঈদুল আজহার নামাজ।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১১ জুলাই ২০২৬

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১১ জুলাই ২০২৬

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

০৫ জুলাই ২০২৬

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

০৪ জুলাই ২০২৬