রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ায অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার (বিএসওএম) উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় উপলক্ষে প্রীতি ফুটসাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আমপাং পার্কের ফুটসাল মাঠে আয়োজিত এই ম্যাচে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাইপর্বের মাধ্যমে নির্বাচিত খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন।
ম্যাচে মুখোমুখি হয় গালিবের নেতৃত্বাধীন লাল দল ও আসিফের নেতৃত্বাধীন সবুজ দল। নির্ধারিত সময়ে ম্যাচটি ২–২ গোলে সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার গোলে সবুজ দল ৩–২ ব্যবধানে লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, ম্যাচে প্রথমে লাল দলের হয়ে এবং পরবর্তীতে সবুজ দলের হয়ে খেলেন জামাল ভূঁইয়া। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব ম্যাচের গতি পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ম্যাচসেরা নির্বাচিত হন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির (এপিইউ) শিক্ষার্থী হুজাইফা।
এই প্রীতি ফুটসাল ম্যাচে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিদেশিরাও উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাল ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসওএমের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ মাহবুব করিম, মোহাম্মদ শরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন ও সাহাব উদ্দিন সিআইপি।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় জামাল ভূঁইয়া বলেন, “মালয়েশিয়ায় এসে বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে খেলতে পেরে আমি সত্যিই আনন্দিত। এমন আয়োজন প্রবাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতে সহায়ক।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল লিজেন্ড গ্লোবাল। ফুড পার্টনার হিসেবে ছিল মৈত্রী এসডিএন বিএইচডি।
ফুটসাল ম্যাচের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালীব, সাধারণ সম্পাদক আদিব, সহসভাপতি আসিফ রহমান, সাকিব মিয়া ও নিসাদ তাবাসসুম।
উল্লেখ্য, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রবাসে বাংলাদেশের শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও ঐক্যকে এগিয়ে নিতে শুরু থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও একাডেমিক কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।
প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।