logo
সুপ্রবাস

আবুধাবিতে ইউরস হোম প্রোপার্টি ম্যানেজমেন্টের উদ্যোগে ইফতার মাহফিল

মাহবুব সরকার, আবুধাবি থেকে১৮ মার্চ ২০২৫
Copied!
আবুধাবিতে ইউরস হোম প্রোপার্টি ম্যানেজমেন্টের উদ্যোগে ইফতার মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ইউরস হোম প্রোপার্টি ম্যানেজমেন্ট’–এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।

বুধবার (১২ মার্চ) বাংলাদেশ সমিতির প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি, সংযুক্ত আরব আমিরাতের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন।

সভাপতিত্ব করেন ইউরস হোম প্রোপার্টি ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ আবুল বশর।

মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইয়াকুব আল কাদেরী।

IMG_20250312_182346_1

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার। অতিথি ছিলেন উরকিরচর মোহাম্মাদিয়া গাউসিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ হাসান রেজা আল কাদেরী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইউএইর আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাত হোসাইন, রিয়েল এস্টেট ব্যবসায়ী মাহমুদ আজম খান সিআইপি, মাওলানা আবুল কালাম, দিদারুল আলম, রুহুল আমিন তালুকদার, মোহাম্মদ ওসমান, আমিনুল ইসলাম টিপু, নুর হোসেন সুমন, ইকবাল হোসেন, মাওলানা মোহাম্মদ আলমগীর আল কাদেরী, আবুল কাশেম, আহমদ হোসেন, জাবেদ হোসেন ও সেলিম সিকদার প্রমুখসহ বিশিষ্ট প্রবাসী ব্যক্তিবর্গ।

ইফতারের আগে রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ আলোচনা শেষে সকল মুসলিম উম্মাহ্, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে