বিডিজেন ডেস্ক

কানাডার টরন্টোয় কবিতাবিষয়ক সংগঠন বাচনিকের যুগপূর্তির অনুষ্ঠান আগামী ১৮ অক্টোবর। এক যুগপূর্তি উদযাপন উপলক্ষে সংগঠনটি কবিতা, গান আর নৃত্যের সমারোহে সাজিয়েছে ‘বাচনিক বৈভব’।
১৮ অক্টোবর (শনিবার) টরন্টোর মেইনস্ট্রিট স্টেশনসংলগ্ন ডন অন ডেনফোর্থ মিলনায়তনে অনুষ্ঠিত হবে বাচনিকের যুগপূর্তির ব্যতিক্রমী এই আয়োজন।
গত বৃহস্পতিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় ডেনফোর্থের রেডহট তন্দুরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাচনিক বৈভবের বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বাচনিকের মুখপাত্র কাজী হেলাল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের প্রধান মেরী রাশেদীন ও শাপলা শালুক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাচনিকের শিল্পীবৃন্দের পরিবেশনার পাশাপাশি টরন্টোয় বেড়ে ওঠা নতুন প্রজন্মের একঝাঁক শিশুশিল্পী বাচনিকের যুগপূর্তির উৎসবে কবিতা আবৃত্তি করবে।
আরও জানানো হয়, বাচনিক প্রতিবছর একজন বাচিকশিল্পী বা কবিতার মানুষকে সম্মাননা প্রদান করে। যুগপূর্তির উৎসবে আবৃত্তি শিল্পী, সংগঠক এবং প্রশিক্ষক শিমুল মুস্তাফা ও কবি অপরাহ্ন সুসমিতোকে বাচনিক সম্মাননা দেওয়া হবে।
আয়োজকরা কোনো ধরনের প্রবেশ ফি বিহীন বাচনিকের বর্ষপূতির আয়োজন উপভোগ করার জন্য টরন্টোয় বসবাসরত সবাইকে আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।
প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।