logo
সুপ্রবাস

আবুধাবিতে কলম একাডেমির সংবর্ধনা ও ইফতার মাহফিল

মাহবুব সরকার, আবুধাবি থেকে০২ মার্চ ২০২৫
Copied!
আবুধাবিতে কলম একাডেমির সংবর্ধনা ও ইফতার মাহফিল

বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী লেখকদের জন্য বাংলাদেশে একটি লেখক কল্যাণ ব্যাংক ও সাহিত্য মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন ‘অক্ষরে অমরতা’ স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবীবি।

শনিবার (১ মার্চ) সংযুক্ত আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মোছাফফার ডায়মন্ড সিটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। এ ছাড়া, তিনি ১৮ সেপ্টেম্বরকে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব লেখক দিবস ঘোষণার দাবি এবং সেইসঙ্গে প্রবাসীদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে মানবতার সেবায় এগিয়ে আসারও আহ্বান জানান।

কলম একাডেমির লন্ডনের ইউএই চ্যাপ্টারের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ইউএই চ্যাপ্টারের সভাপতি আবু তৈয়ব চৌধুরী। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ সরোয়ার ও উপদেষ্টা শাহাদাত হোসেন পলাশ৷

এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আবুধাবির আঞ্চলিক ব্যবস্থাপক শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পি, ব্যাংক ব্যবস্থাপক জাফর ভূইয়া, মাহবুবুল আলম প্রমুখ।

উল্লেখ্য, অক্ষরে অমরতা স্লাোগান নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ৭৭টি শাখায় বাংলা সাহিত্য নিয়ে কাজ করছে কলম একাডেমি।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে