logo
সুপ্রবাস

মালয়েশিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে হবে ক্রিকেট টুর্নামেন্ট

রফিক আহমদ খান, মালয়েশিয়া৩০ জুলাই ২০২৫
Copied!
মালয়েশিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে হবে ক্রিকেট টুর্নামেন্ট

জীবন-জীবিকার তাগিদে বা উচ্চশিক্ষার জন্য প্রবাসে পাড়ি দিতে হয় হাজারো তরুণদের। কারও কারও বিভিন্ন খেলায় প্রতিভা থাকলেও তা পরখ করার সুযোগ পান না প্রবাসে পাড়ি জমানোর জন্য। মালয়েশিয়াপ্রবাসী ক্রিকেট প্রতিভাবানদের জন্য আয়োজিত হতে যাচ্ছে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। 'বিডি এক্সপ্যাট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫' নামে এ টুর্নামেন্টে অংশ নেবে মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি খেলোয়াড় দিয়ে গড়া ক্রিকেট দল।

গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের ইয়াহালা রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের সভাপতি মো সাইফুদ্দিন।

টুর্নামেন্ট চলাকালে প্রবাসী খেলোয়াড়দের উৎসাহ জোগাতে পুরো টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক উপস্থিত থাকবেন বলে ঘোষণা দেন তিনি।

1000041604

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক পরিকল্পনা ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটির আমন্ত্রনে সাড়া দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার ইচ্ছে পোষণ করেছেন কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার মো. শামিম আহসান।

একইসঙ্গে মালয়েশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সঙ্গেও যোগাযোগ অব্যহত রেখেছে আয়োজক প্রতিষ্ঠান বিডি স্পোর্টস। এমসিএর পরামর্শে রাজধানী কুয়ালালামপুর ও এর আশপাশের আন্তর্জাতিকমানের ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। আইসিসি'র নিয়ম মেনে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন মালয়েশিয়ার অভিজ্ঞ আম্পিয়াররা। ৩০ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

সংবাদ সম্মেলন থেকে টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের ১৫ আগস্টের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য বলা হয়। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের জন্য ট্রফির পাশাপাশি প্রাইজমানি ৩৫০০ রিঙ্গিত বা এক লাখ ৫ হাজার টাকা ও রানার আপ দলের জন্য ২০০০ রিঙ্গিত বা ৭০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এ ছাড়া প্রতিটি খেলায় সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের জন্যও রাখা হয়েছে বিশেষ পুরস্কার।

1000041582

খেলাপ্রিয় প্রবাসী দর্শকদের মাঠে এসে বিনামুল্যে খেলা উপভোগের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। একইসঙ্গে যারা মাঠে আসতে পারবেন না তাদের জন্য ফেসবুক ও ইউটিউবে সরাসরি প্রতিটি খেলা দেখানোরও ব্যবস্থা রাখা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের সহসভাপতি মো. রাফিজ রহমান রাসেল, আব্দুল মোবিন ভুঁইয়া ও সোহাগ আহমেদ, টুর্নামেন্ট পরিচালক মো. হাফিজুর রহমান, প্রযুক্তি পরিচালাক জুবায়ের রহমান, আম্পায়ার ও স্কোরার কমিটির আহবায়ক শাহাজাহান আলম, পরিচালক রায়হান, লজিস্টিক পরিচালক মো. ইকবাল হোসেন, লজিস্টিক ম্যানেজার মো. রফিক, মিডিয়া ও জনসংযোগ পরিচালক বাপ্পী কুমার দাসসহ বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়াড়েরা।

টুর্নামেন্ট'কে ঘিরে প্রবাসীদের ব্যাপক আগ্রহ ও উদ্দিপনা ছড়িয়ে পড়েছে উল্লেখ করে এ আয়োজনকে সফল করতে সকলের সহযোগিতা চান আয়োজক বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের পরিচালনা কমিটি।

টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য যোগাযোগ করতে হবে +৬০১২৫২২৬০৫৬, +৬০১১১৪৩৬০৭০৫, +৫০১৯৮০৯০১০৮ এর যেকোনো নম্বরে।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে