logo
সুপ্রবাস

‘খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনে ছিল সততা, দেশপ্রেম ও ইসলামি মূল্যবোধ’

বকুল খান, মাদ্রিদ, স্পেন০৭ জানুয়ারি ২০২৬
Copied!
‘খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনে ছিল সততা, দেশপ্রেম ও ইসলামি মূল্যবোধ’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনে ছিল সততা, দেশপ্রেম ও ইসলামি মূল্যবোধ। তিনি বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবেন।

স্পেনের রাজধানী মাদ্রিদে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির মাদ্রিদ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

BNP Madrid Branch 2

সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় রাতে মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্ট এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির মাদ্রিদ মহানগর শাখার সভাপতি সোহেল আহমেদ সমসু। পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী জসীমঅ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্পেন শাখার সভাপতি জামাল উদ্দিন মনির ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন।

BNP Madrid Branch 4

বিশেষ অতিথি ছিলেন স্পেন শাখার সহসভাপতি আব্দুল মোতালেব বাবুল, সাইদ মিয়া ও ইউনুস আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্পেন শাখার নেতা সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আকবর শেঠ, ছানুর মিয়া ছাদ, মাহফুজুল্লাহ খোকন, ইউসুফ আলী, যুবদলের স্পেন শাখার নেতা মানিক বেপারী, শাহ আলম, মহিউদ্দিন কবির, দীন মোহাম্মদ, আনোয়ার হোসেন পারভেজ, সাইদ মিয়া ও শাফিন মজুমদার।

BNP Madrid Branch 5

শুভেচ্ছা বক্তব্য দেন আকিল রহমান। শুরুতে কোরআন থেকে তিলাওয়াত করেন মনির আহমেদ।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে