logo
সুপ্রবাস

আজ মালয়েশিয়ায় রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে থাকবেন শাকিব খান

রফিক আহমদ খান, মালয়েশিয়া০৮ ডিসেম্বর ২০২৪
Copied!
আজ মালয়েশিয়ায় রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে থাকবেন শাকিব খান
সংবাদ সম্মেলন

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি। বৈধ পথে রেমিট্যান্স পাঠানোয় উদ্বুদ্ধ করতে আজ রোববার (৮ ডিসেম্বর) হতে যাওয়া এ অনুষ্ঠানে ঢালিউড অভিনেতা শাকিব খানেরে যোগ দেওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্ট এর পরিচালক ইফতারুল ইসলাম আনি।

শাকিব খান ছাড়াও এ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, ক্লোজআপ ১-এর জনপ্রিয় শিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা।

শাকিব খান ছাড়া বাকি শিল্পীরা আগেই পৌঁছে গেছেন কুয়ালালামপুর। ৬ ডিসেম্বর (শুক্রবার) রাতে কুয়ালালামপুরের পিঠাঘর রেস্টুরেন্টে দীঘি, প্রিয়াঙ্কা ও মিম চৌধুরীসহ অন্য শিল্পীরা আবারও সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রবাসীদের রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়ার আহবান জানান।

আজ মালয়েশিয়ায় রিয়েল হিরোস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে থাকবেন শাকিব খান

এ সময় অভিনেত্রী  দীঘি বলেন, 'প্রবাসীরা আমাদের দেশের সত্যিকারের রিয়েল হিরো। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণেই দেশে আমরা ভালো আছি। আমরা তাদের সম্মানিত করতে এবং বিনোদন দিতে কুয়ালালামপুরে এসেছি।'

আয়োজকেরা জানান,কুয়ালালামপুরের টুইনটাওয়ার সংলগ্ন উইসমা এমসিএর সুবিশাল অডিটোরিয়ামে আজ স্থানীয় সময় বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। আমন্ত্রিত অতিথিদের বাইরে সাধারণ দর্শকেরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এ অনুষ্ঠানে। তবে প্রবেশ নিশ্চিত করতে আগে থেকে বারকোডের মাধ্যমে নিবন্ধন করতে হবে, অনুষ্ঠানের দিনেও অনুষ্ঠানস্থলে থাকবে নিবন্ধনের সুযোগ।

উল্লেখ্য, এটি রিয়েল হিরো অ্যাওয়ার্ডের তৃতীয় আসর। এর আগে প্রথম ও দ্বিতীয় আসর সফলভাবে সম্পন্ন হয় দুবাইয়ে। এবারই প্রথম মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অনুষ্ঠানটি।

এ অনুষ্ঠানে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। সেইসঙ্গে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসীর হাতে তুলে দেওয়া হবে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড। এ ছাড়া, যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন, তাদেরও সম্মানিত করা হবে। 

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৫ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে