logo
সুপ্রবাস

আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন কর প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু

মাহবুব সরকার, আবুধাবি থেকে২১ মে ২০২৫
Copied!
আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন কর প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে হিসাব, অর্থ, কর ও আইটি সলিউশন সংক্রান্ত বাংলাদেশি মালিকানাধীন পরামর্শক প্রতিষ্ঠান accfintax। আবুধাবি ও দুবাইয়ে পৃখক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে।

আবুধাবিতে গত শনিবার (১৭ মে) নোভেল হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আবুথাবি প্রবাসী বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার আহমেদ হুমায়ুন মোর্শেদ।

IMG_20250517_232310

অন্য অতিথিদের মধ্যে ছিলেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ মিজারুল মাশরফি অন্তু, প্রজেক্ট ম্যানেজার দীপু আহমেদ, বাংলাদেশ সমিতি, ইউএইর সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, ইতিসালাতের সাবেক ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ হোসেন, আবু জাহেদ ইমরান সিআইপি, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মোহাম্মদ আবুল বশর, মাহমুদ আজম খান সিআইপি, ব্যবসায়ী নূর হোসেন সুমন, মাওলানা আবুল কালাম আজাদ, রুহুল আমীন তালুকদার, শওকত উসমান রানা, আমিনুল ইসলাম টিপু ও নুরুল ইসলাম প্রমুখ।

IMG_20250517_213333

অনুষ্ঠানে স্থানীয় কর ব্যবস্থার পাশাপাশি ভ্যাট সংক্রান্ত চ্যালেঞ্জ, জরিমানার সম্ভাবনা, প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও ফেডারেল ট্যাক্স অথরিটির নিয়ম অনুযায়ী সিস্টেম বজায় রাখার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উল্লেখ্য, Accfintax বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য ও কানাডায় কার্যক্রম পরিচালনা করছে।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে