logo
সুপ্রবাস

সিডনিতে অনুষ্ঠিত হয়েছে সবচেয়ে বড় ঈদ এক্সিবিশন

মো. আবু তারিক, সিডনি, অস্ট্রেলিয়া১৯ মার্চ ২০২৫
Copied!
সিডনিতে অনুষ্ঠিত হয়েছে সবচেয়ে বড় ঈদ এক্সিবিশন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলথ রাজ্যের সিডনিতে অনুষ্ঠিত হয়েছে সবচেয়ে বড় ঈদ এক্সিবিশন। রোববার (১৬ মার্চ) সিডনির মিন্টো ইনডোর স্পোর্টস স্টেডিয়ামে বাঙালি কমিউনিটি ইনকের তত্ত্বাবধানে সিডনি বাঙালি বুটিক ক্লাব এই ঈদ এক্সিবিশনের আয়োজন করে।

৬ বছর আগে নারী সংগঠক সেলিমা বেগম কয়েকজন বাঙালি নারী উদ্যোক্তাদের নিয়ে গড়ে তোলেন এই বুটিক ক্লাব। এটি বর্তমানে সিডনির বৃহত্তম নারী উদ্যোক্তা ও সেরা বুটিক হাউসের সম্মিলিত সংগঠন, যারা ক্রেতাদের আস্থার জায়গা তৈরি করেছে বিগত বছরগুলোতে।

pic5

গত ১৪৫ বছরের রেকর্ড তাপমাত্রা ছিল শরৎকালে সিডনিতে। প্রচন্ড গরম উপেক্ষা করে দূর–দূরান্ত থেকে ছুটে আসে হাজারো বাঙালিরা রমজান উপলক্ষে ঈদের কেনাকাটা করতে ইনডোর স্টেডিয়ামে। উপমহাদেশের সেরা শাড়ি, গয়না, সালোয়ার কামিজ, ছোটদের কাপড়, পাঞ্জাবি, কুর্তি, জুতি ও অন্য ঈদ সামগ্রীর ব্যাপক সমাগম ছিল এই এক্সিবিশনে। ঈদ এক্সিবিশনটি সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ৯টা চলে।

pic1

আগামী ২৩ মার্চ একই সময় ধরে সিডনির মিন্টো ইনডোর স্টেডিয়ামে হবে তৃতীয় এক্সিবিশন।

এই এক্সিবিশনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ও ফেডারেল এমপি ডা. মাইক ফ্রিল‍্যান্ডার। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি মেয়র ক‍্যারেন হান্ট। সম্মানিত অন‍্য অতিথির মধ‍্যে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর মাসুদ খলিল, কাউন্সিলর খালেদ হালাবী ও আশিক রহমান এস।

এ ছাড়াও এক্সিবিশনের শুরুতেই বুটিক ক্লাবের সদস‍্যদের সঙ্গে সৌজন‍্য সাক্ষাৎ করেন প্ৰাক্তন ফেডারেল এমপি লরি ফার্গাসন ও তাঁর স্ত্রী মৌরিন ওয়ালস, ক‍্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ডসহ কমিউনিটির অন্য নেতৃবৃন্দদের মধ্যে সফিকুল আলম, নোমান শামীমসহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।

pic3

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মাইক ফ্রিল‍্যান্ডার বলেন, ‘আজ আমার স্ত্রীর জন্মদিন। আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম, ঈদ এক্সিবিশনে গিয়েই কিছু কেনাকাটা করব আমার স্ত্রীর জন্য। কেননা এত কালারফুল এবং উঁচুমানের কালেকশন সিডনির এই জায়গায়ই পাওয়া যায়। আমি অতীতেও কিনেছি। আমি সিডনি বুটিক ক্লাবের অন্যতম নেত্রী সেলিমা বেগমকে সাধুবাদ জানাই এই ধরনের একটি উদ্যোগ নেওয়ার পাশাপাশি ক্ষুদ্ৰ ব্যবসায়ীদের নিয়ে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে বিশাল একটা ভূমিকা পালনের জন্য।’

pic6

অতিথিদের বক্তব্য শেষে সংগঠনের কর্ণধার সেলিমা বেগম বলেন, ‘এই এক্সিবিশন উৎসবমুখর করার জন্য আমি ধন্যবাদ জানাই বুটিক ক্লাবের প্রত্যেক সদস্যকে, তাদের অক্লান্ত পরিশ্রমেই আজকে সিডনি বাঙালি বুটিক ক্লাব সাফল্যের শীর্ষে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বাঙালি কমিউনিটির সকলকে যারা সিডনির বিভিন্ন প্রান্ত থেকে সব সময় আমাদের এই এক্সিবিশনে আসেন। এ ছাড়া, আমাদের সংগঠনকে সার্বিক মনোবলের জন্য আমি আমাদের ফেডারেল এমপি, স্টেট এমপি, কাউন্সিলের মেয়রসহ অন্য কাউন্সিলরদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

pic4

ডেকরশনে ছিল কানিটা হিউম্যানিটি ফার্স্ট। সার্বিক সহায়তায় ছিলেন সিডনি বাঙালি বুটিক ক্লাবের সদস‍্যবৃন্দ। শব্দ নিয়ন্ত্রণ ও অন্য তত্ত্বাবধানে ছিলেন আতিক হেলাল। ফটোগ্রাফিতে ছিলেন আকাশ দে এবং জাহাঙ্গীর আলম।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৮ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে