logo
সুপ্রবাস

কুয়েতেপ্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের মতবিনিময়

জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে১৯ আগস্ট ২০২৫
Copied!
কুয়েতেপ্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের মতবিনিময়

প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কুয়েতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভার আয়োজন করে গালফ–বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন (জিবিবিএ)।

শনিবার (১৬ আগস্ট) কুয়েতের ফারওয়ানিয়া এলাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় কুয়েতপ্রবাসী ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন কাতারপ্রবাসী ব্যবসায়ী ও গালফ–বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি এম সাইফুল আলম।

সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক গোলাম মাওলা হাজারী।

1000013547

সভায় আলোচনা করা হয় জিসিসিভুক্ত দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করার গুরুত্ব নিয়ে।

এম সাইফুল আলম বলেন, এই সংগঠনটি গালফভুক্ত ৬টি দেশের প্রবাসী ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছে।

তিনি আরও বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশের পণ্য আমদানি এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে জিবিবিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এই ধরনের সভা পারস্পরিক সম্পর্ক জোরদার ও ব্যবসায়িক সুযোগ প্রসারে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন তিনি।

সাইফুল আলম আরও জানান, গালফ–বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের কুয়েত শাখার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আকবর হোসেন। এ ছাড়া, অন্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে, আব্দুল হাই মামুন, মো. হোসনে মোবারক, মোহাম্মদ সেলিম হাওলাদার, আ হ জুবেদ ও মো. কামাল হোসেন।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৪ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে