মো. আবু তারিক, সিডনি, অস্ট্রেলিয়া

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উদযাপন করেছে।
৮ ডিসেম্বর রোববার সিডনির ব্ল্যাকটাউন হে লেবাট স্পোর্টস স্টেডিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় আসে এ মাসের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। নিজের ভূ-খণ্ড, আত্মপরিচয় আর সবুজের বুকে লাল সূর্য-খচিত নিজস্ব জাতীয় পতাকা হয়ে ওঠে সার্বভৌমত্বের প্রতীক।
বিজয় দিবস উদযাপনের দিন অ্যালামনাই পরিবারের সদস্যদের লাল-সবুজ পোশাক আর বাংলাদেশের পতাকার সমাহার দেখে মনে হয়েছিল এ যেন বিদেশের মাটিতে এক খন্ড বাংলাদেশ।
দিনের মধ্যাহ্নের পরপর কার্যকরী কমিটির সদস্য জাহিদ মাহমুদ ও সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এবং কর্মসূচি জানিয়ে দেন।

সমবেত কণ্ঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। একনলেজমেন্ট অব ল্যান্ড পাঠ করে স্পর্শ।
সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে এক মিনিট নীরবতা পালনের জন্য সকলকে আহবান জানান। পরবর্তীতে তিনি মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। তিনি অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম ও অনুষ্ঠানের যাবতীয় ব্যয় বহন করার জন্য কার্যকরী কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পোর্ট গ্রাউন্ডের ভেন্যুটি বরাদ্দ করার জন্য ব্ল্যাকটাউন ওয়ার্কার্স সিনিয়র ক্রিকেট কাবের সভাপতি অর্জুন সিং ও সহসভাপতি সাজিদ মান্নান প্রত্যয়কে।
সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ প্রধান পৃষ্ঠপোষক ক্যাম্বেলটাউন ফার্মেসির আহসানুল হক হাদী, এ এন জেড ব্যাংকের জাহিদ মাহমুদ, কমনওয়েলথ ব্যাংকের বিশ্বজিৎ চক্রবর্তী ও সিডনি বুটিকের সেলিমা বেগমকে ধন্যবাদ জানান।
সাংস্কতিক পর্বের পরিকল্পনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক নুসরাত হুদা কান্তা। কণ্ঠশিল্পী তামিমা, আনিস, নতুন প্রজন্মের শিল্পী নাবিলা, মোকাররেম, আজিজুন্নাহারের সঙ্গে সকল অ্যালামনাইরা কোরাসে অংশ নেন। আবৃত্তি করেন নুসরাত স্মৃতি ও তরুণ প্রজন্মের শিল্পী নাবিলা একক সংগীত পরিবেশন করে। তবলায় সহায়তা করেন সাকিনা আক্তার।
সাংস্কতিক পর্বের পরে উপস্থিত সকল এলামনাই এবং তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এক বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়ে মাঠ প্রদক্ষিণ করে।
মধ্যাহ্ন ভোজের পরে অ্যালামনাই পরিবারের সদস্যদের নিয়ে বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ শুরু হয়। বিশ্বজিতের পরিচালনায় লাল ও সবুজ দল ক্রিকেট ম্যাচে অংশ নেয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ম্যাচের বিজয়ী ও রানারআপ, দুই দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন কার্যকরী কমিটির সদস্যরা।

অনুষ্ঠানটির সার্বিক লজিস্টিক ব্যবস্থাপনায় ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক রফিক উদ্দিন এবং তাকে সহায়তা করেন খাইরুল চৌধুরী, মো. হালিমুসসান, সেলিম মমতাজ, জাহিদ মাহমুদ, নার্গিস বানু, তানিয়া ফারজানা, সেলিমা বেগম, নুসরাত স্মৃতিসহ অনেকেই।
অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং সার্বিক সাহায্য করা জন্য সবাইকে ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ।
সব শেষে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপনী টানেন সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ।

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।
প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।
গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।