logo
সুপ্রবাস

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৯ ঘণ্টা আগে
Copied!
বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসে সাধারণ প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতাদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) দূতাবাসের হল রুমে এই গণশুনানির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা শুনানিতে উপস্থিত ছিলেন।

বাহরাইনে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Public Hearing 2

রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার তার বক্তব্যে গণশুনানিতে উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, গণশুনানির মাধ্যমে দূতাবাস সরাসরি প্রবাসী কর্মীদের সমস্যা সর্ম্পকে অবহিত হতে পারবে। দূতাবাসের কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধিতে প্রবাসীদের গঠনমূলক পরামর্শ দূতাবাসের সেবার মানকে আরও ত্বরান্বিত করবে।

এ ছাড়া, তিনি কোনো সমস্যা হলে সরাসরি দূতাবাসের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে বলেন। রাষ্ট্রদূত সকলকে বাহরাইনের আইন কানুন মেনে চলা এবং বৈধভাবে এই দেশে অবস্থান করার অনুরোধ জানান। বিদেশের মাটিতে কারও দ্বারা যেন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখার পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ করার জন্য সকলকে অনুরোধ জানান।

Public Hearing 3

এ গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। দূতাবাসের পক্ষ থেকে রাষ্ট্রদূত তাদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের তাৎক্ষণিক সমাধান দিয়েছেন।

প্রবাসীরা তাদের প্রস্তাবনা, মতামত, অভিযোগ, পরামর্শ সরাসরি ই-মেইলে পাঠাতে পারবেন। ই-মেইল: [email protected]

আরও দেখুন

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ ঘণ্টা আগে

এআই যুগে শ্রমিক অধিকার রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান শিমুল বিশ্বাস এমপির

এআই যুগে শ্রমিক অধিকার রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান শিমুল বিশ্বাস এমপির

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তির অগ্রগতি নতুন সম্ভাবনা সৃষ্টি করলেও উন্নয়নশীল দেশগুলোর জন্য তা নতুন ধরনের ঝুঁকিও তৈরি করছে। বিশেষ করে নারী কর্মসংস্থান হ্রাস, যুব বেকারত্ব বৃদ্ধি এবং অভিবাসী শ্রমিকদের অনিশ্চয়তা বাড়ার বিষয়টি উদ্বেগজনক।

১১ ঘণ্টা আগে

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাহরাইনে বাংলাদেশের শিল্প–সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে চিত্র প্রদর্শনী

বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী ড. জামাল উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ ইকবাল আলী, কনকচাঁপা ও শাহনাজ কুহুর শিল্পকর্ম নিয়ে ১১ দিনব্যাপী এই চিত্র প্রদর্শনী গত রোববার (৭ জুন) উদ্বোধন করা হয়েছে।

৪ দিন আগে