logo
সুপ্রবাস

জেদ্দায় প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

বাহার উদ্দিন বকুল, জেদ্দা, সৌদি আরব৬ ঘণ্টা আগে
Copied!
জেদ্দায় প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

সৌদি আরবের জেদ্দায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আইনি সচেতনতা, ব্যক্তিগত উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দিতে অনুষ্ঠিত হয়েছে ‘স্কিল এনহ্যান্সমেন্ট অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম’।

গতকাল শুক্রবার (২২ মে) জেদ্দার একটি হোটেলে বৃহত্তর নোয়াখালী সমিতি, জেদ্দার উদ্যোগে এ বিশেষ কর্মশালার আয়োজন করা হয়।

এতে প্রবাসী পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী, কমিউনিটি নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

প্রবাস জীবনে আত্মউন্নয়ন, কর্মক্ষেত্রে সফলতা, আর্থিক শৃঙ্খলা, শ্রম আইন সম্পর্কে সচেতনতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক ডিজিটাল দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা ছিল কর্মশালার মূল আলোচ্য বিষয়।

Jeddah 2

ব্যক্তিগত পেশাগত উন্নয়নে দিকনির্দেশনা

কর্মশালায় ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বৃহত্তর নোয়াখালী সমিতি, জেদ্দার সভাপতি ওমর ফারুক চৌধুরী। একজন করপোরেট প্রফেশনাল, শিক্ষা অনুরাগী ও সমাজসেবী ব্যক্তিত্ব হিসেবে তিনি প্রবাসীদের কর্মজীবন, ব্যক্তিগত শৃঙ্খলা, যোগাযোগ দক্ষতা, করপোরেট স্কিলস এবং পার্সোনাল ফাইন্যান্স নিয়ে বাস্তবভিত্তিক আলোচনা করেন।

তিনি বলেন, প্রবাস জীবনে শুধু পরিশ্রম করলেই সফলতা আসে না; প্রয়োজন সঠিক পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, সময়ের মূল্যায়ন এবং পেশাগত দক্ষতার ধারাবাহিক উন্নয়ন। তিনি প্রবাসীদের আয়-ব্যয়ের ভারসাম্য, সঞ্চয়ের অভ্যাস এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

Jeddah 3

ডিজিটাল দক্ষতা এআই ব্যবহারে প্রশিক্ষণ

কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল এআরবি গ্লোবালের সিউও ও প্রতিষ্ঠাতা, কমিউনিটি এডুকেটর এবং স্মার্ট মোবিলিটি প্রফেশনাল আতিকুর রহমান বাপ্পির সেশন। তিনি ‘ডিজিটাল স্কিলস ফর অ্যা স্মার্টার ফিউচার’ শীর্ষক আলোচনায় দেখান কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে দৈনন্দিন ও পেশাগত কাজ সহজ, দ্রুত এবং আরও কার্যকর করা যায়।

তিনি অংশগ্রহণকারীদের সামনে এআই ব্যবহার করে সিভি লেখা, প্রফেশনাল ইমেইল লেখা, রিপোর্টিং, ডেটা বিশ্লেষণ, প্রেজেন্টেশন মেকিং এবং ইমেজ জেনারেশনের বাস্তব উদাহরণ উপস্থাপন করেন। বিশেষ করে প্রবাসী কর্মজীবী ও তরুণদের জন্য ডিজিটাল স্কিলস শেখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে যারা প্রযুক্তির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে, তারাই ভবিষ্যতে এগিয়ে থাকবে।

তিনি আরও বলেন, এআই মানুষের কাজ কেড়ে নেওয়ার বিষয় নয়; বরং সঠিকভাবে ব্যবহার করতে পারলে এটি মানুষের দক্ষতা, উৎপাদনশীলতা এবং পেশাগত সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে।

Jeddah 4

সৌদি শ্রম আইন কর্মক্ষেত্রের অধিকার নিয়ে আলোচনা

কর্মশালায় সৌদি আরবের শ্রম আইন, কর্মক্ষেত্রে কর্মীদের অধিকার, পেশাগত দায়িত্ব এবং আইনি সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সিনিয়র এইচআর কনসালট্যান্ট লতিফা মোমেনা। তিনি প্রবাসীদের জন্য কর্মচুক্তি, কর্মক্ষেত্রের আচরণ, শ্রম আইন মেনে চলা এবং আইনি জটিলতা এড়ানোর বিষয়ে বাস্তবসম্মত পরামর্শ দেন।

তিনি বলেন, প্রবাসীদের উচিত নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং একই সঙ্গে কর্মক্ষেত্রে দায়িত্বশীল, পেশাদার ও আইন মেনে চলা কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।

Jeddah 5

ভবিষ্যৎ প্রযুক্তি কর্মক্ষেত্র নিয়ে সেশন

এআই ব্যবস্থাপক ও প্রকৌশলী রেফাতুল ইসলাম কৃত্রিম বুদ্ধিমত্তা, ভবিষ্যৎ প্রযুক্তি এবং বৈশ্বিক কর্মবাজারে প্রযুক্তির প্রভাব নিয়ে তথ্যবহুল বক্তব্য দেন। তিনি বলেন, আগামী দিনের কর্মক্ষেত্রে প্রযুক্তিগত জ্ঞান শুধু অতিরিক্ত যোগ্যতা নয়, বরং প্রয়োজনীয় দক্ষতায় পরিণত হবে।

স্বাস্থ্য সচেতনতা ও মানসিক সুস্থতায় পরামর্শ

প্রবাস জীবনের ব্যস্ততা, মানসিক চাপ এবং স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন ডা. তানিয়া রহমান। তিনি স্বাস্থ্যকর জীবনযাপন, মানসিক সুস্থতা, কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য এবং নিয়মিত স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

Jeddah 6

সুশৃঙ্খল সঞ্চালনায় প্রাণবন্ত আয়োজন

বৃহত্তর নোয়াখালী সমিতি, জেদ্দার সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন এবং সাংবাদিক বাহার উদ্দিন বকুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসুফ খান, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আকবর আলী, অধ্যাপক আবদুল মান্নান, এবং কেফায়াত উল্লাহ চৌধুরী, মশিউর রহমান সাজু, ডা. আজাদ, আলভী হাসান, আনোয়ার হোসেনসহ কমিউনিটির সম্মানিত ব্যক্তিবর্গ ও পেশাজীবীরা।

Jeddah 7

আয়োজকেরা জানান, প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য প্রস্তুত করা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং কর্মজীবনে সফলতার পথ দেখানোই ছিল এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য।

অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী, প্রয়োজনীয় এবং অনুপ্রেরণামূলক বলে মন্তব্য করেন। তারা বলেন, প্রবাসীদের জন্য পেশাগত দক্ষতা, ডিজিটাল জ্ঞান, আর্থিক পরিকল্পনা এবং আইনি সচেতনতা এখন অত্যন্ত জরুরি।

Jeddah 8

বৃহত্তর নোয়াখালী সমিতি, জেদ্দার নেতৃবৃন্দ ভবিষ্যতেও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক কর্মসূচি আরও ব্যাপকভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

জেদ্দায় প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

কর্মশালায় সৌদি আরবের শ্রম আইন, কর্মক্ষেত্রে কর্মীদের অধিকার, পেশাগত দায়িত্ব এবং আইনি সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সিনিয়র এইচআর কনসালট্যান্ট লতিফা মোমেনা। তিনি প্রবাসীদের জন্য কর্মচুক্তি, কর্মক্ষেত্রের আচরণ, শ্রম আইন মেনে চলা এবং আইনি জটিলতা এড়ানোর বিষয়ে বাস্তবসম্মত পরামর্শ দেন।

৬ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে মাইজভান্ডারী তরিকার তাজকিয়া মাহফিল

কুয়ালালামপুরে মাইজভান্ডারী তরিকার তাজকিয়া মাহফিল

ইরফানুল হক মাইজভান্ডারী বলেন, “ইসলামের মূল বক্তব্য হলো ভালো মানুষ হওয়া, পরিপূর্ণ মানুষ হওয়া। বর্তমান সংঘাতময় বিশ্বে প্রগতিশীল, শান্তিময়, ও মানবিক বিশ্ব গড়তে হলে ভালো মানুষ হওয়া জরুরি। ইসলামের আধ্যাত্মিক চর্চার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি তথা ভালো মানুষ হওয়া সম্ভব।"

৮ ঘণ্টা আগে

আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

নতুন কমিটিতে ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার পুনরায় সভাপতি এবং বাংলা টিভি ও সিপ্লাস টিভি প্রতিনিধি এম আব্দুল মান্নান পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

২ দিন আগে

মালয়েশিয়ায় ফার্মাসিউটিক্যালস প্রদর্শনী এসইএকেয়ারে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়ায় ফার্মাসিউটিক্যালস প্রদর্শনী এসইএকেয়ারে বাংলাদেশের অংশগ্রহণ

বাংলাদেশ হাইকমিশনের বুথ পরিদর্শনকালে উপমন্ত্রী দাতো হাজা হানিফা হাজার তৈয়ব বাংলাদেশের ঔষধশিল্পের অগ্রগতির প্রশংসা করেন। তিনি প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান।

২ দিন আগে