logo
সুপ্রবাস

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের নতুন নির্বাহী কমিটি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩১ অক্টোবর ২০২৪
Copied!
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলসের নতুন নির্বাহী কমিটি

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যে বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস। বাংলাদেশিদের ঐতিহ্যবাহী এই সংগঠন তিন যুগেরও বেশি পুরানো।

সম্প্রতি সংগঠনটির ২০২৪-২০২৫ সালের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

দ্বিবার্ষিক সম্মেলনের মাধ‍্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সংগঠনের প্রধান কার্যালয়ে আরমিংটনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষিবিদ ডা. আব্দুল ওয়াহাব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. আবুল হাছান।

কমিটির অন‍্য সদস্যরা হলেন, সহসভাপতি সোহেল মাহমুদ ইকবাল ও মো. জাকির আলম লেনিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক ফয়সল আজাদ, প্রকাশনা সম্পাদক মো. মিজানুর রহমান সুমন, সাংস্কৃতিক সম্পাদক মিসেস মুনিরা কাইউম, ক্রীড়া সম্পাদক আবু ছায়েদ। সদস্যরা হলেন মাহবুবউল চৌধুরী, মোবারক হোসেন, মো. জামিল হোসেন, মো. হাবিবুর রহমান ও মো, মাসুদুর রহমান।

আরও দেখুন

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার নতুন কমিটি

প্রেস ক্লাবের সদস্য সচিব একাত্তর টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত জানিয়ে বক্তব্য দেন। সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বায়ান্ন নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি নির্বাচিত করা হয়।

১৬ ঘণ্টা আগে

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূতের ওয়াইটিবির প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের রাষ্ট্রদূত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ওয়াইটিবির বৃত্তি ও সহযোগিতার প্রশংসা করেন এবং জানান যে, বাংলাদেশ থেকে যোগ্য ও মেধাবী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা প্রয়োজন হলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সহায়তা প্রদান করতে পারে।

৫ দিন আগে

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

আমেরিকা প্রবাসীদের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার

প্রস্তাবিত বাজেট বৈষম্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল্যান। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।

৮ দিন আগে

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে গণশুনানি

গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

৯ দিন আগে