বিবৃতিতে বলা হয়, ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত মূলত বহর ও অপারেশনাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ম্যানচেস্টার রুটটি বিমানের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক নয়।
সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস চালু রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের নেতারা। দাবি না মানলে সিলেটের প্রবাসীরা কর্মসূচির ঘোষণারও হুমকি দেন।
বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট রুটে সরাসরি ফ্লাইট থাকবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ পথে আগামী ৩১ মার্চের পরের বিমান টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ায় তৈরি হয়েছে এ শঙ্কা।