logo
খবর

জয়, পুতুল ও ববির সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা০১ অক্টোবর ২০২৪
Copied!
জয়, পুতুল ও ববির সব ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল) এবং শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব (ববি)-র সব ব্যাংক হিসাব জব্দ করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) আজ সোমবার ব্যাংক হিসাব জব্দের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।

এ ছাড়া মানি লন্ডারিং বিরোধী এজেন্সি সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের অ্যাকাউন্ট এবং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর একাউন্ট এবং সিআরআই-এর ‘ইয়ং বাংলা’ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব অ্যাকাউন্ট জব্দ করতে নির্দেশ দিয়েছে।
বিএফআইইউ ৩০ সেপ্টম্বর এক আদেশে প্রথম দফায় ৩০ দিনের জন্য সকল ব্যাংকে থাকা এদের হিসাবসমূহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এ নির্দেশনার ফলে এসব হিসাবের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। চিঠিতে এসব ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।

বিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাঁদের ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২–এর ২৩(১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাঁদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক সরকারের বিভিন্ন মন্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই সঙ্গে অনেকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার শেখ পরিবারের তিন সদস্য ও সিআরআই–সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা এল।

আরও দেখুন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মোর্তোজা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

১ দিন আগে

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন হবে। সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে।

১ দিন আগে