logo
খবর

প্রথম ম্যাচে বাংলাদেশকে সহজেই হারাল পাকিস্তান

টি-টোয়েন্টি সিরিজ

প্রতিবেদক, বিডিজেন২৯ মে ২০২৫
Copied!
প্রথম ম্যাচে বাংলাদেশকে সহজেই হারাল পাকিস্তান
৩০ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে দাঁড়াতেই দেননি পাকিস্তানি পেসার হাসান আলী

শুরুটা ছিল আশা-জাগানিয়া। বুধবার রাতে টসে হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুতেই পাকিস্তানের ২ উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশের বোলাররা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের স্কোরবোর্ড তখন সংগ্রহ মাত্র ৫। কিন্তু শুরুতেই ধাক্কা খাওয়া পাকিস্তান শেষ পর্যন্ত তুলল ২০১ রান। টি-টোয়েন্টিতে এমন রান অহরহ তাড়া করা হলেও বাংলাদেশের জন্য এটি ছিল যথেষ্টই চ্যালেঞ্জিং। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজ ২-১ ব্যবধানে হারা বাংলাদেশ আজ পাকিস্তানকে চ্যালেঞ্জই জানাতে পারেনি। শেষ পর্যন্ত ১৬৪ রানে গুটিয়ে গিয়ে সিরিজের প্রথম ম্যাচে লিটন দাসের দল হেরেছে ৩৭ রানে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান (১৭ বলে) করে কিছুটা ঝড় তুলেছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম। অধিনায়ক লিটন ৩০ বলে করেছেন ৪৮। এর পাশাপাশি জাকের আলীর ২০ বলে ৩৬ ছাড়া বলার মতো কোনো সংগ্রহ নেই বাংলাদেশ দলের। পাকিস্তানি পেসার হাসান আলী ৩০ রানে নিয়েছেন ৫ উইকেট।

ব্যাটিংয়ে নেমে ৫ রানে ২ উইকেট হারানো পাকিস্তান দারুণভাবে ঘুরে দাঁড়ায় মোহাম্মদ হারিস ও সালমান আলী আগার ব্যাটে। তৃতীয় উইকেট জুটিতে এ দুজন বাংলাদেশের বোলারদের ছিটকে ফেলেন ম্যাচ থেকে। এ জুটিতে আসে ৪৮ রান। হারিস-সালমান জুটির কল্যাণেই পাওয়ার প্লেতে ২ উইকেট হারালেও পাকিস্তান স্কোরবোর্ডে তোলে ৫২ রান।

হারিস করেছেন ১৮ বলে ৩১ রান। ফিফটি পেয়েছেন সালমান। ৩৪ বলে তিনি করেছেন ৫৬। হাসান নেওয়াজও ফিফটি পেয়েছেন। ৩২ বলে করেছেন ৫৪। শেষের দিকে শাদাব খানের ব্যাটও হেসেছে। খেলেছেন ২৫ বলে ৪৮ রানের ঝোড়ো এক ইনিংস। এমনকি ফাহিম আশরাফও ৬ বলে ১১ করেছেন এক ছক্কায়। দুই ফিফটি আর দুই ঝোড়ো ইনিংসে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২০১ রান।

বাংলাদেশের ব্যবহার করা বোলাররা প্রায় সবাই ছিলেন খরচে। শরীফুল ইসলাম ৩ ওভার বোলিং করে পেয়েছেন ২ উইকেট। এ ছাড়াও শেখ মেহেদী, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রিশাদ হোসেন ও শামীম হোসেন প্রত্যেকেই পেয়েছেন ১টি করে উইকেট।

২০২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে কখনোই লড়িয়ে মানসিকতার মনে হয়নি। তানজিদ হাসান তামিম ১৭ বলে ৩৭ রান করে আশা জাগিয়েছিলেন। লিটনের ব্যাটও বাংলাদেশকে কিছুটা লড়াইয়ে রেখেছিল। কিন্তু ইনিংস বড় করতে না পারায় কাজের কাজ কিছুই হয়নি। জাকের আলী ২০ বলে ৩৬ করলেও লড়াই করার মতো সঙ্গী তিনি পাননি। হাসান আলী ৩০ রানে ৫ উইকেট নিয়েছেন, শাদাব খান নিয়েছেন ২ উইকেট। ফাহিম আশরাফ, খুশদিল শাহ আর সালমান আগা—প্রত্যেকে নিয়েছেন ১টি করে উইকেট।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে