logo
খবর

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২৯৭ আসনে কোন দল কত পেল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০২৬
Copied!
ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২৯৭ আসনে কোন দল কত পেল
ফাইল ছবি: বিডিজেন

বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় আজ শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল ও সংখ্যাগত তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিশাল জয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের প্রাপ্ত ফলাফলে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিম্নরূপ:

বিএনপি: এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংসদের বৃহত্তম দলে পরিণত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৬৮টি আসনে জয় পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৬টি আসনে জয়লাভ করেছে।

স্বতন্ত্র প্রার্থী: এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা মোট ৭টি আসনে জয়ী হয়েছেন।

অন্য দল: বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়লাভ করেছে। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ (জিওপি), বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস প্রত্যেকে ১টি করে আসনে জয় পেয়েছে।

নির্বাচন কমিশনের হিসাব মতে, এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের শতকরা হার ৫৯.৪৪%। গণভোটে হ্যা ভোট দিয়েছেন ৪,৮০,৭৪,৪২৯ জন এবং ২,২৫,৬৫,৬২৭ জন না ভোট দিয়েছেন। গণভোটে ভোট দিয়েছেন ৬০.২৬ শতাংশ।

উল্লেখ্য, আদালতের নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের গেজেট প্রকাশ আপাতত স্থগিত রাখা হয়েছে। ২৯৯টি আসনের মধ্যে এই ২টি আসন বাদে বাকি ২৯৭টি আসনের ফলাফল সমন্বয় করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। এর আগে এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে