logo
খবর

দুই–তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি

প্রতিবেদক, বিডিজেন১৩ ফেব্রুয়ারি ২০২৬
Copied!
দুই–তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি
ছবি: বিএনপি মিডিয়া সেল থেকে নেওয়া

দুই–তৃতীয়াংশ আসন পেয়ে দুই দশক পর সরকর গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোটের বেসরকারিভাবে পাওয়া সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, ২৯৯টি আসনের মধ্যে এ পর্যন্ত ২০৭ আসন পেয়েছে বিএনপি ও তাদের জোটভুক্ত প্রার্থীরা।

২০২৪ সালের গণ অভ্যুত্থানের দেড় বছর পর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী ছিল তার এক সময়ের জোট সঙ্গী জামায়াতে ইসলামী। যে দলটিকে সঙ্গে নিয়ে নব্বইয়ের দশকের শেষ দিকে চারদলীয় জোট গঠন করেছিল বিএনপি। সেই চারদলীয় জোট ২০০১ সালের সংসদ নির্বাচনে দুই–তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে।

২০০১ থেকে ২০০৬ পর্যন্ত শেষবার রাষ্ট্রক্ষমতায় ছিল বিএনপি। এরপর নানা নাটকীয়তার মধ্যে ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধয়াক সরকার। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। সংসদে বিএনপি বসে বিরোধী দলের আসনে। এরপর টানা ১৫ বছর ক্ষমতায় থাকে আওয়ামী লীগ। দলটির ক্ষমতাকালীন ৩টি বিতর্কিত নির্বাচনের ২টি বর্জন করে বিএনপি।

সবশেষ বিএনপি যখন সরকার গঠন করে তখন দলের নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া। এবারের ভোটের প্রায় দেড় মাস আগে প্রয়াত হন তিনি।

খালেদা জিয়ার মারা যাওয়ার পাঁচ দিন আগে ১৭ বছর পর দেশে ফিরে দলের হাল ধরেন তার ছেলে তারেক রহমান। মায়ের মৃত্যুর পর দলের চেয়ারম্যান হয়ে ভোটযুদ্ধে নেতৃত্ব দেন তিনি।

জামায়াতকে বাদ দিয়ে ভোটের মাঠে বিএনপি এবার সঙ্গী করেছিল তাদের অনেক দিনের আন্দোলনের সঙ্গী বেশ কিছু দলকে। দলগুলোর জন্য কিছু আসনও ছেড়ে দেয় দলটি। নির্বাচনী আইনের পরিবর্তনের কারণে সেই দলগুলোর বিএনপি সমর্থিত প্রার্থীরা ধানের শীষ নিয়ে নির্বাচন করতে পারেননি। তবুও বিএনপি সমর্থিত ভিন্ন দলের প্রার্থীদের কয়েকজন নির্বাচনে জয় তুলে নিয়েছেন।

আরও দেখুন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মোর্তোজা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

৪ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

১ দিন আগে

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন হবে। সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে।

১ দিন আগে