logo
খবর

‌সিলেটে ঢাকনাবিহীন নর্দমা থেকে কিশোরের লাশ উদ্ধার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
‌সিলেটে ঢাকনাবিহীন নর্দমা থেকে কিশোরের লাশ উদ্ধার
প্রতীকী ছবি: সংগৃহীত

সিলেট নগরে নবনির্মিত নর্দমার (ড্রেন) ভেতর থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নগরের তেমুখী এলাকায় সুন্দর আলী মসজিদের সামনের সড়কের পাশে নর্দমার ভেতর লাশটি পাওয়া যায়। ওই কিশোরের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ১৫ থেকে ১৭ বছর।

খবর প্রথম আলোর।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১০টার দিকে তেমুখী এলাকার সুন্দর আলী মসজিদের সামনের সড়কের পাশে নর্দমার ভেতর একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় তাদের কয়েকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

স্থানীয় লোকজন জানান, সিলেট সিটি করপোরেশন নর্দমা নির্মাণ করে কিছু অংশে ঢাকনা দেয়নি। ওই ঢাকনাবিহীন অংশে পড়ে ছিল লাশটি।

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ওই কিশোর অসাবধানতাবশত ঢাকনাবিহীন নর্দমার মধ্যে পড়ে গিয়ে থাকতে পারে। এ বিষয়ে আরও তদন্ত চলছে। ওই কিশোরের নাম-পরিচয় শনাক্তের জন্য ছ‌বি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ গণমাধ্যমে পাঠানো হয়েছে এবং মরদেহটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ম‌র্গে রয়েছে।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৪ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৫ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে