logo
খবর

জৈন্তাপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ জানুয়ারি ২০২৫
Copied!
জৈন্তাপুরে ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রতীকী ছবি: সংগৃহীত

সিলেট-তামাবিল-জাফলং মহাসড়কের জৈন্তাপুরের ২ নম্বর লক্ষ্মীপুর এলাকা থেকে সালাউদ্দিন নামে এক সেলুন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) ভোরে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত সালাউদ্দিন (৩৫) ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে। তিনি গত ৭ বছর যাবত জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় মসজিদ মার্কেটে সেলুনের ব্যবসা করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৪ জানুয়ারি) রাতে তার চাচাতো বোনের বাসা থেকে রাতের খাবার শেষ করে ৪ নম্বর বাংলা বাজারে ফিরছিলেন সালাউদ্দিন। রোববার ভোরে স্থানীয় এক ব্যক্তি মহাসড়কের পাশে সালাউদ্দিনের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে স্থানীয়রা জৈন্তাপুর মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের মুখমণ্ডল থেতলে যাওয়া রক্তাক্ত অবস্থায় ছিল।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা কোনো বেপোরয়া গতির গাড়ির ধাক্কায় তার মৃত্যু হতে পারে। এ ছাড়াও, লাশের আশপাশে কাচের টুকরো পাওয়া গেছে। এ সময় নিহত সালাউদ্দিনের পরনে কালো রংয়ের হুডি ও মেরুন রংয়ের প্যান্ট ছিল।

তামাবিল হাইওয়ে পুলিশ সিলেট রিজিওনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, উদ্ধার হওয়া লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে