logo
খবর

যুদ্ধবিধ্বস্ত রাখাইনে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: নিরাপত্তা উপদেষ্টা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৯ এপ্রিল ২০২৫
Copied!
যুদ্ধবিধ্বস্ত রাখাইনে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: নিরাপত্তা উপদেষ্টা
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে যুদ্ধবিধ্বস্ত অবস্থায় রয়েছে। সেখানে এখনই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হবে না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।

খবর আজকের পত্রিকার।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

খলিলুর রহমান বলেন, ‘আমরা জাতিসংঘসহ সব পক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছি, যাতে আরাকানে (রাখাইন) শান্তি এবং স্থিতি অবস্থা ফিরে আসে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের একটি শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করে। আশা করছি আমরা সফলভাবে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন করতে পারব।’

খলিলুর রহমান এর আগে শহরের রাখাইন পল্লিতে জলকেলি উৎসব উপলক্ষে ‘শুভ রাখাইন সাংগ্রেং ১৩৮৭’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন। পেশকারপাড়ায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত জলকেলি উৎসবে প্রধান অতিথি ছিলেন তিনি।

খলিলুর রহমান কক্সবাজার শহরের রাখাইন পল্লিতে জলকেলি উৎসবে প্রধান অতিথি ছিলেন। ছবি–সংগ্হীত
খলিলুর রহমান কক্সবাজার শহরের রাখাইন পল্লিতে জলকেলি উৎসবে প্রধান অতিথি ছিলেন। ছবি–সংগ্হীত

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় খলিলুর রহমান বলেন, ‘আমাদের দেশ সকল ধর্মের, সকল নৃগোষ্ঠীর, সকল সংস্কৃতির। আমাদের দেশে এই সময়টা হচ্ছে উৎসবের সময়। আমরা বাংলা নববর্ষ পালন করেছি। আজ সাংগ্রেংয়ে এসেছি।’

মিয়ানমার সরকারের ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হওয়াকে অন্তর্বর্তী সরকারের বড় কূটনৈতিক সফলতা বলে মন্তব্য করেন তিনি। খলিলুর রহমান বলেন, ‘এটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই পদক্ষেপ প্রয়োজন ছিল রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য।’

খলিলুর রহমান দুপুরে কক্সবাজার পৌঁছে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে