logo

রোহিঙ্গা

জুলাইয়ের প্রথমার্ধে সৌদি আরব সফরের আশা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাইয়ের প্রথমার্ধে সৌদি আরব সফরের আশা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

বৈঠকের একপর্যায়ে রাষ্ট্রদূত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। মন্ত্রী এ আমন্ত্রণের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে জুলাই মাসের প্রথমার্ধে সৌদি আরব সফর করতে পারেন বলে উল্লেখ করেন।

১৭ দিন আগে

আন্দামান সাগরে নৌকাডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশিসহ অন্তত ২৫০ জন নিখোঁজ

আন্দামান সাগরে নৌকাডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশিসহ অন্তত ২৫০ জন নিখোঁজ

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, ট্রলারটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে বিপুলসংখ্যক যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। অতিরিক্ত যাত্রী, প্রবল বাতাস এবং উত্তাল সাগরের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

২২ দিন আগে

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আরও বেশি কিছু করা প্রয়োজন: জাতিসংঘের বিশেষ দূত

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আরও বেশি কিছু করা প্রয়োজন: জাতিসংঘের বিশেষ দূত

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চলমান ৬১তম অধিবেশনের মার্জিনে জেনেভার বাংলাদেশের স্থায়ী মিশন এবং ইউরোপীয় ইউনিয়নের স্থায়ী ডেলিগেশন যৌথভাবে এ সাইড-ইভেন্টটি আয়োজন করে।

১৪ মার্চ ২০২৬

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ইউএনএইচসিআর ও আইওএমের শোক

মালয়েশিয়া-থাইল্যান্ড উপকূলে রোহিঙ্গাবাহী নৌকাডুবিতে ইউএনএইচসিআর ও আইওএমের শোক

সমুদ্রে বিপদগ্রস্ত মানুষের জীবন রক্ষা আন্তর্জাতিক সামুদ্রিক আইনের অধীনে মানবিক ও নৈতিক দায়িত্ব। ইউএনএইচসিআর ও আইওএম আহ্বান জানিয়েছে, এমন ট্র্যাজেডি রোধে অনুসন্ধান ও উদ্ধার সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ আশ্রয়ে প্রবেশের সুযোগ নিশ্চিতকরণ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের জন্য।

১১ নভেম্বর ২০২৫

দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত। এক বছর আগে সাবেক সরকারের প্রত্যক্ষ মদদে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বর্তমানে দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত।

২৫ আগস্ট ২০২৫

সীমান্তে আরও ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার অপেক্ষায়

সীমান্তে আরও ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢোকার অপেক্ষায়

মিয়ানমারের রাখাইন রাজ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তসংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছে। স্থানীয় কর্মকর্তারা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও খারাপ হলে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

১৮ আগস্ট ২০২৫

কক্সবাজারে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা: জাতিসংঘ

কক্সবাজারে আশ্রয় নিয়েছে আরও দেড় লাখ রোহিঙ্গা: জাতিসংঘ

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও নির্যাতনের কারণে গত ১৮ মাসে বাংলাদেশে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। শুক্রবার (১১ জুলাই) জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

১২ জুলাই ২০২৫

রোহিঙ্গা শিবিরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের

রোহিঙ্গা শিবিরে শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা আশ্রয়শিবিরে পরিচালিত শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা খাতের অংশীদার ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন আজ মঙ্গলবার (৩ জুন) এক যৌথ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে।

০৪ জুন ২০২৫

দেশকে এত বড় ঝুঁকির দিকে নিয়ে গিয়ে কী অর্জনের চেষ্টা করছেন: করিডর নিয়ে আমীর খসরু

দেশকে এত বড় ঝুঁকির দিকে নিয়ে গিয়ে কী অর্জনের চেষ্টা করছেন: করিডর নিয়ে আমীর খসরু

মিয়ানমারকে কোনো করিডর বা চ্যানেল দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশকে ফ্রন্টলাইনের (যুদ্ধের) দিকে নিয়ে যাবেন না। আমাদের অস্তিত্বের ব্যাপার এখানে। আমাদের নিরাপত্তার ব্যাপার এখানে।’

০১ জুন ২০২৫

রাখাইনে সহায়তা পাঠাতে বাংলাদেশ ও মিয়ানমারের সম্মতি প্রয়োজন: জাতিসংঘের মুখপাত্র

রাখাইনে সহায়তা পাঠাতে বাংলাদেশ ও মিয়ানমারের সম্মতি প্রয়োজন: জাতিসংঘের মুখপাত্র

জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পাঠানোর আগে বাংলাদেশ ও মিয়ানমার—দুই দেশের সরকারের সম্মতি প্রয়োজন। বাংলাদেশে জাতিসংঘের এক মুখপাত্র বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।

০১ মে ২০২৫

আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

আরাকান আর্মিকে সম্পৃক্ত না করে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়: পররাষ্ট্র উপদেষ্টা

মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মিকে সম্পৃক্ত করা ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব নয় বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে তিনি এ-ও মনে করেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে অগ্রগতির ক্ষেত্রে আরাকান আর্মি সবচেয়ে বড় বাধা।

১৯ এপ্রিল ২০২৫

যুদ্ধবিধ্বস্ত রাখাইনে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: নিরাপত্তা উপদেষ্টা

যুদ্ধবিধ্বস্ত রাখাইনে এখনই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: নিরাপত্তা উপদেষ্টা

মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে যুদ্ধবিধ্বস্ত অবস্থায় রয়েছে। সেখানে এখনই রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হবে না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।

১৯ এপ্রিল ২০২৫

রোহিঙ্গাদের ফেরাতে আরাকান আর্মির সঙ্গে আলোচনা চলছে: ড. খলিলুর

রোহিঙ্গাদের ফেরাতে আরাকান আর্মির সঙ্গে আলোচনা চলছে: ড. খলিলুর

রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে জাতিসংঘের মধ্যস্থতায় আরাকান আর্মির সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উচ্চতর প্রতিনিধি ড. খলিলুর রহমান।

০৮ এপ্রিল ২০২৫

প্রথম ধাপে ৮ লাখের মধ্যে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মিয়ানমার

প্রথম ধাপে ৮ লাখের মধ্যে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মিয়ানমার

কক্সবাজারে আশ্রয় নেওয়া তালিকাভুক্ত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানিয়েছে দেশটির জান্তা সরকার। চূড়ান্ত যাচাই–বাছাইয়ের পর্যায়ে আছে আরও ৭০ হাজার রোহিঙ্গা।

০৪ এপ্রিল ২০২৫

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

রোহিঙ্গাদের মানবিক সহায়তায় বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, এটি সেই জায়গা যেখানে বাজেট কাটছাঁটের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে বিশেষ করে যাদের সহায়তা পাওয়ার প্রয়োজনীয়তা সবচেয়ে জরুরি। কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে রোহিঙ্গাদের সঙ্গে ইফতারে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

১৫ মার্চ ২০২৫

রোহিঙ্গাদের জন্য তহবিল নিশ্চিতে সবকিছু করবে জাতিসংঘ: গুতেরেস

রোহিঙ্গাদের জন্য তহবিল নিশ্চিতে সবকিছু করবে জাতিসংঘ: গুতেরেস

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গা জনগণের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় তহবিল নিশ্চিতে সংস্থাটি সম্ভাব্য সবকিছু করবে। শুক্রবার কক্সবাজারের বালুখালী-১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

১৪ মার্চ ২০২৫

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন

প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে কক্সবাজার পৌঁছেছেন।

১৪ মার্চ ২০২৫

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস

ব্যস্ত সফরসূচি নিয়ে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছেন তিনি।

১৩ মার্চ ২০২৫

জাতিসংঘ মহাসচিবের সফর রোহিঙ্গা সংকটকে বিশ্বের নজরে আনবে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

জাতিসংঘ মহাসচিবের সফর রোহিঙ্গা সংকটকে বিশ্বের নজরে আনবে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ১৩ থেকে ১৬ মার্চ নির্ধারিত সফর রোহিঙ্গা সংকটের আশু সমাধান খুঁজে বের করতে বৈশ্বিক প্রচেষ্টা দ্বিগুণ করতে সহায়তা করবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

১২ মার্চ ২০২৫

রোহিঙ্গাদের খাবারে বরাদ্দ অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা জাতিসংঘের

রোহিঙ্গাদের খাবারে বরাদ্দ অর্ধেকের বেশি কমানোর পরিকল্পনা জাতিসংঘের

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাসিক খাবারের বরাদ্দ (রেশন) আগামী এপ্রিল মাস থেকে সাড়ে ১২ ডলার থেকে ৬ ডলারে নামিয়ে আনার পরিকল্পনা করছে জাতিসংঘ।

০৬ মার্চ ২০২৫