প্রতিবেদক, বিডিজেন

গণভোটকে কেন্দ্র করে দেশব্যাপী প্রচার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ৩ জানুয়ারি ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এই বিষয়টি নিশ্চিত করেন।
প্রচারণার অংশ হিসেবে সারা দেশে প্রায় ৮০ লাখ ৪২ হাজার লিফলেট এবং মোট ৫৭ হাজারের বেশি ব্যানার তৈরি করা হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিতরণ ও প্রদর্শন করা হবে।
গণভোটের প্রচার প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার চরচাকে বলেন, “আমরা গণভোটের প্রশ্ন বা ব্যালট নিয়ে প্রচারণা চালাচ্ছি মানুষকে সচেতন করতে। আমরা তো আর বলব না যে কোনটাতে ভোট দেবে।”
সরকারের পক্ষ থেকে গণভোটে হ্যা ভোট দেওয়ার প্রচারণা চালানো হচ্ছে। এ বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, “গণভোটের প্রচারের দায়িত্ব সরকারের। তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয় প্রচার চালাচ্ছে। সরকার কীভাবে প্রচারণা করছে, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।”
গণভোটের প্রচারের জন্য জনসমাগম বেশি এমন এলাকাগুলোতে ১০ ফুট বাই চার ফুট আকারের ব্যানার টানানো হবে। পাশাপাশি ভোটকেন্দ্রের সামনে ৩ ফুট বাই ৫ ফুট মাপের ব্যানার স্থাপন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।
আগামী ৫ জানুয়ারি থেকে এসব লিফলেট দেশব্যাপী বিতরণ কার্যক্রম শুরু হবে।

৫ লাখ ২৪ হাজার ৮৬৯ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন। এর মধ্যে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট ইতিমধ্যে দেশে এসে পৌঁছেছে।
রাতের দুই দফা ভূমিকম্পেরই উৎপত্তিস্থল মিয়ানমার। রিখটার স্কেলে দুই ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ ও ৫ দশমিক ২। দেশের অনেক স্থানে এ ভূমিকম্প অনুভূত হয়। এ নিয়ে এক দিনে তিনবার কাঁপল বাংলাদেশ।
গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম) ন্যাপের সফট অ্যাডপশন বাংলাদেশের নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং অভিবাসীদের অধিকার সুরক্ষায় দেশের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলে জানিয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
সালীম আহমাদ খান জানান, আজ বেলা ১২টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮০ জন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জন ইতিমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।