প্রতিবেদক, বিডিজেন

২০২৫ গ্লোবাল টি-টোয়েন্টি লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে চলমান পরিস্থিতির বাস্তবতায় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজির স্কোয়াডে থাকা হয়নি তাঁর। কিন্তু ঠিকই গ্লোবাল টি-টোয়েন্টি আসরের দ্বার খুলে গেছে দেশের ইতিহাসের সফলতম ক্রিকেটারের।
সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি আসরের দল দুবাই ক্যাপিটালসে ডাক পেয়েছেন তিনি। গ্লোবাল টি-টোয়েন্টি আসরে সাকিব দলটির হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকান স্পিনিং অলরাউন্ডার কেশব মহারাজের বিকল্প হিসেবে।
দুবাই ক্যাপিটালস তাদের সোশ্যাল মিডিয়ায় এই খবর দিয়ে বলেছে, কিংবদন্তি অলরাউন্ডার আমাদের গ্লোবাল টি-টোয়েন্টির (জিএসএল) ক্যাম্পেইনে যোগ দিচ্ছেন। তিনি কেশব মহারাজের বদলে খেলবেন। স্বাগতম সাকিব।'

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগামী ১০ জুলাই টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সেন্টার ডিস্ট্রিকসের মুখোমুখি হবে দুবাই। আসরে অংশ নেওয়া বাংলাদেশের রংপুরর রাইডার্সের বিপক্ষে আগামী ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে সাকিবের দুবাই।
দুবাই ক্যাপিটালসের মালিকানার অংশীদার আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালস। সেদিক বিবেচনায় বেশ পেশাদার একটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হয়েছেন সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব সবশেষ খেলেছেন গত বছরের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে। তবে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে দূরে সরে যাননি তিনি। এ বছরের এপ্রিল-মে মাসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে ৩ ম্যাচে ৮.১৬ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। তবে ২ ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি। ফাইনালে তিনি অবশ্য খেলতে পারেননি। সেই লাহোর কালান্দার্সই পিএসএলে চ্যাম্পিয়ন হয়েছে।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।