বিডিজেন ডেস্ক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অভিযান চালিয়ে ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাজধানীর চেরাস এলাকার তামান মালুরিতে অভিযান শুরু হয়। দেশটির সংবাদ সংস্থা বার্নামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানে লুকিয়ে থাকা ব্যক্তিদের শনাক্ত করতে থার্মাল ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হয়, যার মাধ্যমে ভবনের ছাদে লুকিয়ে থাকা ব্যক্তিদেরও খুঁজে বের করা সম্ভব হয়েছে।
পুরো অভিযানের নেতৃত্ব দেন ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি। তিনি বলেন, থার্মাল প্রযুক্তি ব্যবহার করে প্রায় ১৫ জন বিদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে, যারা গ্রেপ্তার এড়াতে দোকান ঘরের ছাদে লুকিয়েছিলেন। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং ভবনের উপরের তলায় অবস্থিত আবাসন এলাকাসহ মোট এক হাজার ৮৭ জনকে তল্লাশি করা হয়।
তিনি আরও বলেন, “তল্লাশিকৃতদের মধ্যে ১৮ থেকে ৫৩ বছর বয়সী ২১৮ জন বিদেশি নাগরিককে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে।”
আটক ব্যক্তিদের মধ্যে ১৬৬ জন পুরুষ ও ৫২ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মিয়ানমারের ৭৮ জন, বাংলাদেশের ৫৬ জন, ইন্দোনেশিয়ার ৪৪ জন, নাইজেরিয়ার ১২ জন, নেপালের ১০ জন, ভারতের পাঁচজন, শ্রীলঙ্কার চারজন এবং অন্যান্য দেশের ৯ জন নাগরিক রয়েছেন।
দাতুক লোকমান জানান, আটক ব্যক্তিদের সবাইকে সেমেনিইহ ইমিগ্রেশন আটক কেন্দ্রে (ডিটেনশন ডিপো) রাখা হবে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তদন্ত করা হবে। এসব অভিযোগের মধ্যে রয়েছে বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত লঙ্ঘন, মেয়াদোত্তীর্ণ অবস্থান, অস্বীকৃত কার্ড ব্যবহারসহ ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩-এর অন্যান্য অপরাধ।
তিনি বলেন, “ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী আইন ২০০৭-এর আওতায় আইন লঙ্ঘনকারী বিদেশি নাগরিকদের শনাক্ত, গ্রেপ্তার, বিচার ও প্রত্যাবাসনের জন্য নিয়মিত অভিযান চালানো হবে।”
নিয়োগকর্তাদের সতর্ক করে তিনি বলেন, বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি নাগরিকদের নিয়োগ বা আশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে লোকমান এফেন্দি অবৈধ অভিবাসীদের ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম ২.০’- এ অংশ নেওয়ার আহ্বান জানান, যা এপ্রিল পর্যন্ত চলবে। তিনি বলেন, এই সময়সীমা শেষ হওয়ার পর আরও কঠোর আইন প্রয়োগ করা হবে।

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।
ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।
খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।