logo
খবর

প্রবাসীদের কাছে ৯ ডিসেম্বর থেকে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে ইসি

প্রতিবেদক, বিডিজেন০৭ ডিসেম্বর ২০২৫
Copied!
প্রবাসীদের কাছে ৯ ডিসেম্বর থেকে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে ইসি
নির্বাচন কমিশন। ছবি: বাসস

প্রবাসীদের কাছে ৯ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে পোস্টাল ব্যালট পেপার পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে গণভোট ও সংসদ নির্বাচনের জন্য দুই রঙের দুটি ব্যালট পাঠানো হবে।

আজ রোববার (৭ ডিসেম্বর) কমিশনের দশম সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ১৯ নভেম্বর প্রবাসীদের ভোট দেওয়ার জন্য অনলাইনে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। এ পর্যন্ত সোয়া ২ লাখ প্রবাসী নিবন্ধন সম্পন্ন করেছেন। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে।

এ বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের দুই ধরনের পোস্টাল ব্যালট আছে। দেশের ভেতর থেকে এবং দেশের বাইরে থেকে। দেশের বাইরের ব্যালটগুলো আমরা আগামীকালকে থেকে ছাপানোর কাজ শুরু করছি। আগামী পরশু দিন থেকে এটা বিদেশে পাঠানোর কাজ শুরু হবে। আর দেশের ভেতরে যে পোস্টাল ব্যালটগুলো আছে, সেগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করব। দেশের ভেতরে তিন ধরনের ভোটার (আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে থাকা ব্যক্তি ও সরকারি কর্মচারি) পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন। তারা তফসিল ঘোষণার পরদিন থেকে শুরু করে মোট ১৫ দিন নিবন্ধন করতে পারবেন। এ নিবন্ধন সম্পন্ন হলে তাদের কাছে ইনকান্ট্রি পোস্টাল ভোটিংয়ের ব্যালট চলে যাবে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১২ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৩ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে