logo
খবর

জার্মানিতে রক্ষণশীল নেতা ফ্রিডরিখ মের্জ হচ্ছেন চ্যান্সেলর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
জার্মানিতে রক্ষণশীল নেতা ফ্রিডরিখ মের্জ হচ্ছেন চ্যান্সেলর

জার্মানির জাতীয় নির্বাচনে জয়ী হয়েছে রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)। দলটির নেতা ফ্রিডরিখ মের্জ হতে যাচ্ছেন দেশটির নতুন চ্যান্সেলর। তবে এ জন্য জোট গঠন করতে হবে তাঁকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় গতকাল রোববারের এই নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সিডিইউ পেয়েছে ২৮ দশমিক ৬ শতাংশ ভোট, যা দলটিকে জয় এনে দিয়েছে। ২০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)।

আর ১৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে সাবেক চ্যান্সেলর ওলাফ শুলৎজের নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।

এই নির্বাচনে প্রধান ইস্যু ছিল অভিবাসন, অর্থনীতি ও আমেরিকার প্রভাব, যা ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জার্মানির রাজনীতিতে এই পরিবর্তনের পেছনে আমেরিকার ভূমিকাও বিশেষভাবে আলোচিত হচ্ছে।

এবার মের্জ স্পষ্ট করে বলেছেন, তাঁর অন্যতম লক্ষ্য হবে ইউরোপকে দ্রুত শক্তিশালী করা এবং আমেরিকার ওপর নির্ভরশীলতা কমানো।

রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জার্মানিতে ৫ কোটি ৯২ লাখ ভোটার রয়েছে। যাদের মধ্যে অনেকেই অনলাইনের মাধ্যমে ভোট প্রদান করেছেন।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে